ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

দীপিকাকে সিনেমা থেকে বাদ দিলেন বানশালি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮-৮-২০২১ দুপুর ৪:২৯

‘রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’- নির্মাতা সঞ্জয় লীলা বানশালির একের পর এক ছবিতে জুটি বেঁধে সাফল্যের মুখ দেখেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন জুটি। অপেক্ষা ছিল বানশালির পরবর্তী ছবি ‘বৈজু বাওরা’তে আবারও ‘দীপবীর’ জুটিকে দেখা যাবে। পরিচালক সেই মতোই এগোচ্ছিলেন।

কিন্তু তেমনটা আর হচ্ছে না। ‘বৈজু বাওরা’ ছবিতে রণবীর সিং থাকলেও শেষ মুহূর্তে দীপিকাকে ছেঁটে ফেললেন বানশালি।

হঠাৎ কেন দীপিকার উপর কোপ পড়ল? ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ‘বৈজু বাওরা’ ছবির জন্য দীপিকা নাকি তার স্বামী রণবীর সিংয়ের সমান পারিশ্রমিক দাবি করেছিলেন। সাফ জানিয়ে দিয়েছিলেন, এক পয়সা বেশিও না, কমও না। রণবীরকে যা দেওয়া হচ্ছে তাকেও তাই দিতে হবে।

শুনেই চোখ কপালে ওঠে বানশালির প্রযোজনা সংস্থার। নারী-পুরুষের পারিশ্রমিকে সমতার দাবিতেই নাকি দীপিকা রণবীরের সমান পারিশ্রমিক দাবি করে বসেছেন। এমনিতেই রণবীরের পারিশ্রমিক বেশ চড়া, সেই টাকা দীপিকাকেও দিলে ছবির বাজেট এক লাফে অনেকটা বেড়ে যাবে! অগত্যা দীপিকাকে ছেঁটে ফেলেন বানশালি।

রণবীর সিং বর্তমানে ছবি প্রতি প্রায় ৫০ কোটি টাকা পারিশ্রমিক নেন। তবে ‘বৈজু বাওরা’র জন্য রণবীরকে ঠিক কত টাকা দেওয়া হচ্ছে, তা অবশ্য স্পষ্ট নয়। তাই এখন দেখার বিষয়, দীপিকা বাদ পড়ায় ‘বৈজু বাওরা’ ছবিতে রণবীরের বিপরীতে কাকে বেছে নেন পরিচালক।

প্রীতি / প্রীতি

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ