মুক্তিকামী ফিলিস্তিনীদের পক্ষে জাককানইবি শিক্ষার্থীদের সংহতি প্রকাশ ও দোয়া মাহ্ফিল
দখলদার ইসরায়েলের বিরুদ্ধে মুক্তিকামী ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (১৩ অক্টোবর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের পাদদেশে সংহতি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে ফিলিস্তিনিদের পক্ষে বিভিন্ন ফেস্টুন, ব্যানার হাতে বিভিন্ন শ্লোগান দিয়ে মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে এসে দোয়া মাহ্ফিল শেষে সম্মিলিত মোনাজাতে অংশগ্রহণ করে তারা।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৪৮ সালে জোরপূর্বক ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে ইসরায়েল নামে আরেক রাষ্ট্রের জন্ম দেয়া হয়েছে। বৈশ্বিক ইয়াহুদীবাদের আগ্রাসন নীতি অনুযায়ী ইসরায়েল সেখানে দখলদারিত্ব চালাচ্ছে। বছরের পর বছর যাবৎ ইসরাইলী সন্ত্রাসবাদের শিকার সাধারণ ফিলিস্তিনিরা। আমরা ১৯৭১ সালে কঠিন আত্মত্যাগের মাধ্যমে স্বাধীনতা লাভ করেছি। তাই ফিলিস্তিনি জনগণের আশা - আকাঙ্খা, আবেগ এবং অনুভূতির সঙ্গে পরিচিত। যেকারণে বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের পাশে আছে। থাকবে।
বক্তারা আরও বলেন, বছরের পর বছর ধরে নিজ দেশে পরবাসী জীবন পার করা ফিলিস্তিনিরা জেগে উঠতে শুরু করেছে। তারা মাতৃভূমির অধিকার প্রতিষ্ঠায় সশস্ত্র সংগ্রামে লিপ্ত। এখন সারা বিশ্বের উচিত ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানো। আমরা এই সমাবেশ থেকে বিশ্ববাসীর কাছে দাবি জানাই, তারা যুগ যুগ ধরে শোষণ - বঞ্চনার শিকার ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াক এবং ইসরায়েলের সন্ত্রাসবাদ কর্মকাণ্ডের লাগাম টেনে ধরুক। ফিলিস্তিনে যে নৃশংসতা চলছে তার দ্রুত সমাপ্তি না টানলে বিশ্ব এক মানবিক বিপর্যয়ের সাক্ষী হবে।
সমাবেশে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। সমাবেশ শেষে ক্যাম্পাসের লাইব্রেরী ভবন, কেন্দ্রীয় খেলার মাঠ ও সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে মিছিল করে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
উল্লেখ্য, আগামী রবিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে মুক্তিকামী ফিলিস্তিনিদের পক্ষে সংহতি সমাবেশের আয়োজন করেছে নজরুল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied