ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার ৩টি স্কুলে সম্প্রসারিত হলো বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১০-২০২৩ বিকাল ৫:১৯

বিকাশ-এর সহযোগিতায় এবার ব্রাহ্মণবাড়িয়া জেলার ৩টি স্কুলে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সম্প্রসারণ করা হয়েছে। এর মাধ্যমে এবছরের ৩৩,৬০০ বই বিতরণ করার লক্ষ্যে পৌঁছে গেল বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্র।
আগামী প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে দেশের দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান বিকাশ ২০১৪ সাল থেকে নয় বছর যাবৎ এই বইপড়া কর্মসূচির সঙ্গে যুক্ত আছে। এই কার্যক্রমের আওতায় অংশ নেয়া প্রায় ৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে এখন পর্যন্ত প্রায় তিন লাখের মতো বই বিতরণ করেছে বিকাশ, যার মাধ্যমে অন্তত ৩০ লাখ পাঠক উপকৃত হয়েছে।
গত সোমবার (৯ অক্টোবর ২০২৩) ব্রাহ্মণবাড়িয়ার সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে একটি অনুষ্ঠানের মাধ্যমে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্কুল কর্তৃপক্ষের হাতে বই তুলে দেন প্রধান অতিথি মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা)। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকাশ-এর ইভিপি এবং হেড অব রেগুলেটরি এন্ড করর্পোরেট অ্যাফেয়ার্স হুমায়ুন কবির। আরো উপস্থিত ছিলেন এস আর এম ওসমান গণি সজীব, সংগঠক, বিশ্বসাহিত্য কেন্দ্র, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন এবং সঞ্চালনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্ম-পরিচালক [প্রোগ্রাম] মেসবাহ উদ্দিন আহমেদ সুমন।

এমএসএম / এমএসএম

প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

সবজিতে স্বস্তি, মাছ-মাংসে গুণতে হচ্ছে বাড়তি অর্থ

সংকটাপন্ন ব্যাংকে বিপিসির ৪৮১৩ কোটি টাকা, কমিশন বাণিজ্যের সন্দেহ

যুক্তরাষ্ট্রে বিনিয়োগের সুযোগ নিয়ে সেমিনারের আয়োজন

তিন মাসে বাণিজ্য ঘাটতি ৭৪৭ কোটি ডলার

ফলের দাম সামান্য কমলেও স্বস্তি মেলেনি ক্রেতাদের

কম‌লো সোনার দাম

আগাম শীতের সবজিতে বাজারে কিছুটা স্বস্তি, মাছ-মাংসে কমছে না খরচ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে সাড়ে ৪ শতাংশ

৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

বাড়ল জেট ফুয়েলের দাম

২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দে ব্যাংকগুলোকে এনবিআরের নির্দেশ

‘মোংলা বন্দরের আধুনিকায়নে খুলবে দেশের অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুয়ার’