পরীমনি কাণ্ডে নায়ক মান্নার সেই সাক্ষাৎকার ভাইরাল
মাদক মামলায় গ্রেপ্তার হয়ে চারদিনের রিমান্ডে রয়েছেন চিত্রনায়িকা পরীমনি। স্থগিত করা হয়েছে তার চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ।
পরীমনি কাণ্ডে যখন দেশজুড়ে তোলপাড় ঠিক এমন সময়ে ভাইরাল হয়েছে প্রয়াত নায়ক মান্নার একটি পুরনো সাক্ষাৎকার।
জীবদ্দশায় একটি বেসরকারি টিভির অনুষ্ঠানে হাজির হয়ে তিনি বলেছিলেন, ‘পৃথিবীতে চলচ্চিত্র জগতের মতো স্বার্থপর কোনো জগত আর নেই। এখানে আমরা সবাই বাণিজ্যিক। হৃদয়, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, চাওয়া-পাওয়া সব মেকি। সিনেমার কেউ যদি বুকে হাত দিয়ে বলে, আমরা সবাই এক পরিবার, না, মিথ্যা। সবাই আলাদা।’
তবে নিজের বন্ধু প্রসঙ্গে মান্না বলেন, ‘আমার একটাই বন্ধু আছে, সে হচ্ছে আমার ফাইট ডিরেক্টর মোসলেম ভাই। তিনি আমার পরিবারের সদস্য। যিনি আমার সুখের সময়ও পাশে ছিলেন, দুঃখের সময়ও পাশে ছিলেন।’
ঢাকাই সিনেমার অন্যতম সফল নায়ক মান্না। ২৪ বছরের ক্যারিয়ারে প্রায় তিন শতাধিক ছবি উপহার দিয়েছেন। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
প্রীতি / প্রীতি
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি