ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

কত আয় করল সালমানের রাধে?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪-৫-২০২১ দুপুর ১:৪৪

ঈদে মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা সালমান খানের নতুন সিনেমা রাধে। করোনা ভাইরাসের বিধিনিষেধের কারণে সিনেমা হল বন্ধ থাকায় এটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে। পাঁচ দিনে সিনেমাটি কত আয় করেছে তা জানিয়েছে জি নিউজ।

জি নিউজের খবরে বলা হয়েছে, মুক্তির প্রথম পাঁচ দিনে ছবিটির বক্স অফিস আয় হয়েছে প্রায় ১৮৩ কোটি রুপি। সপ্তাহ শেষে তা আড়াইশ কোটি রুপি ছাড়াতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। প্রতিবেদনে বলা হয়েছে, ওটিটির পাশাপাশি ‘রাধে’ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে।

প্রথম দিনেই ৪২ লাখ ভিউয়ারের রেকর্ড গড়েছিল প্রভু দেবা পরিচালিত ‘রাধে’। এছাড়াও ছবিটি মুক্তির দিন ১০ লাখের বেশি ইউজ়ার একসঙ্গে জ়িফাইভে লগইন করার চেষ্টা করলে সার্ভার ক্র্যাশ করেছিল।

ওটিটি ও প্রেক্ষাগৃহ থেকে অর্থ এলেও দর্শক-সমালোচকদের প্রশংসা পেতে ব্যর্থ হচ্ছে সিনেমাটি। মুক্তির পরপরই সিনেমাটি পাইরেসির কবলে পড়ায় খেপেছেন বলিউড ভাইজান।

প্রীতি / জামান

আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি?

ফের প্রেম জল্পনা উসকে দিলেন ‘সাইয়ারা’ জুটি

ব্যাংককে মেহজাবীনের স্বপ্নপূরণ

গ্লোবালি অনেক বড় জায়গায় যেতে হবে

সুস্থতার পথে কল্পনা

ধূমপান করতে হাত কাঁপছিল, লজ্জা লাগছিল : বিদ্যা

দীর্ঘদিন পর এক মঞ্চে ফিরছেন জেমস-হাসান

১ হাজার কোটি টাকার সম্পত্তি কীভাবে সামলান সাবা

স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ

জন্মদিনে ভালোবাসায় সিক্ত সোহানা সাবা, বললেন আক্ষেপের কথাও

পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা

কাজ পেতে নগ্ন দৃশ্যে অভিনয় করতেন ‘গেম অব থ্রোনস’ তারকা লিনা হেডি

অপেক্ষায় ম্রুণাল ঠাকুর, ৯ মাসে নেই কোনও ছবি অভিনেত্রীর