ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

বিএনপির সমাবেশ শুরু, লোকে লোকারণ্য নয়াপল্টনের আশপাশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-১০-২০২৩ দুপুর ২:৫৬

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশ শুরু হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, সমাবেশে অংশ নিতে সকাল থেকে নয়াপল্টনের দিকে মিছিল নিয়ে দলে দলে ছুটছেন বিএনপিসহ দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় তাদের মাথায় লাল-সবুজসহ বিভিন্ন রঙের ক্যাপ দেখা যায়। 

রাজধানীর বাইরের বিভিন্ন জেলা থেকে এসেও সমাবেশে অংশ নিয়েছেন নেতাকর্মীরা। তাদের হাতে রয়েছে ব্যানার-ফেস্টুন। অনেকের হাতে রয়েছে জাতীয় ও বিএনপির দলীয় পতাকা। দলে দলে সমাবেশ স্থলে আসায় শুরুর আগে থেকেই নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল ও বিজয়নগর এলাকা লোকে লোকারণ্য হয়ে উঠেছে। 

এদিকে বিএনপির পক্ষে থেকে অভিযোগ করা হয়েছে যে, সমাবেশে আসতে রাজধানীর বিভিন্ন প্রবেশমুখে নেতাকর্মীদের বাধা দেওয়া হয়েছে। আর সমাবেশকে কেন্দ্র করে গতকাল (মঙ্গলবার) রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫০ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 

অন্যদিকে বিএনপির সমাবেশের কারণে নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল ও বিজয়নগর এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে আশপাশের সড়কে তীব্র যানজটে দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

বিএনপির সমাবেশ স্থলসহ কাকরাইল, বিজয়নগর ও ফকিরাপুল এলাকায় অবস্থান নিয়েছেন ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য। এছাড়া সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। এসব স্থানে প্রিজন ভ্যানও রাখা হয়েছে।

এমএসএম / এমএসএম

অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’