এবার নুডুলস এর বিজ্ঞাপনচিত্রে সারিকা
বাংলালিংক এর বিজ্ঞাপন চিত্রে মডেল হয়ে সারাদেশে আলোড়ন তুলেছিলেন মডেল সারিকা। এরপর পেয়েছেন ব্যপক জনপ্রিয়তা। অভিনয় করেছেন বহু নাটকে। সম্প্রতি এরফান নুডুলস এর বিজ্ঞাপন চিত্রে মডেল হয়েছেন জনপ্রিয় এ মডেল ও অভিনেত্রী। মিরপুর ডিওএইচএস এর একটি স্যুটিং হাউজে সম্প্রতি বিজ্ঞাপন চিত্রটির স্যুটিং সমাপ্ত হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ। বিজ্ঞাপটির গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন এস.আই সবুজ। চিত্র নির্দেশক ছিলেন- মাহবুব হাসান আড়াল। কস্টিউম ডিরেক্টর মেহেদী কাজল। ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলেন আনজির লিটন। পরিচালক এস আই সবুজ বলেন- দৈনন্দিন জীবনে ব্যস্ততার মাঝেও পারিবারিক সময়টা কিভাবে আরও উপভোগ্য করা যায় এবং চাপ সামাল দিয়ে কিভাবে সামনে এগিয়ে যেতে হয়? দৈনন্দিন জীবনের এমন অতি চেনা বিষয়গুলো বিজ্ঞাপনের ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি।' তিনি বলেন- সারিকা অনেক দিন ধরেই বিজ্ঞাপনে অনিয়মিত। এ বিজ্ঞাপনের মাধ্যমে তিনি আবার ফিরে এলেন ভক্তদের মাঝে।
ক্রিয়েটিভ ডিরেক্টর আনজির লিটন বলেন: আমরা চাই দর্শকদের সামনে সুন্দর ও পরিচ্ছন্ন গল্পের কাজ উপস্থাপন করতে। বিজ্ঞাপনের মাধ্যমে ব্র্যান্ডের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি আমরা চেষ্টা করেছি দৃষ্টিনন্দন একটি বিজ্ঞাপন তৈরি করতে। বিজ্ঞাপনী সংস্থা টাইমস ট্রি এর ব্যানারেই পুরো প্রকল্প আমরা বাস্তবায়ন করেছি।
Sunny / Sunny
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন
‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’