ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

দুর্গাপূজায় ৯ দিনের ছুটিতে জাককানইবি: খোলা থাকবে হল


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২১-১০-২০২৩ দুপুর ১:৪৫
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ ৫ দিন বন্ধ থাকলেও ৯ দিনের ছুটি পাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীরা। এদিকে পূজোর ছুটিতে আবাসিক শিক্ষার্থীদের জন্য খোলা থাকবে হলগুলো। 
 
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
বিজ্ঞাপ্তিতে উল্লেখ করা হয়েছে, আসন্ন দুর্গাপূজা ও ফাতেহা ই ইয়াজদাহম উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্লাস ও পরীক্ষা আগামী ২২ অক্টোবর (রোববার) থেকে ২৬ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে। তবে, ছুটিকালীন সময়ে নিরাপত্তা প্রহরী ও জরুরি সার্ভিসের আওতায় কর্মরত কর্মীবৃন্দ যথারীতি দায়িত্ব পালন করবে। 
 
প্রসঙ্গত, বন্ধের পূর্বে এবং পূজার ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খোলার পর শুক্র ও শনিবার মোট চারদিন সরকারি ছুটি থাকায় মোট ৯ দিন ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী