ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ডেঙ্গু আক্রান্ত ‍আরো ২২৪ জন হাসপাতালে ভর্তি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৮-২০২১ রাত ৮:২৫

ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ২২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪৬ জনে। রোববার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ভর্তিকৃত রোগীদের মধ্যে ২১১ জন ঢাকার। আর ১৩ জন রয়েছেন ঢাকার বাইরে। হাসপাতালে মোট ভর্তি ৯৪৬ জন ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকায় ৯০০ জন ও ঢাকার বাইরে ৪৬ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ২২৪ জনের মধ্যে ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৬১ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৫০ জনসহ মোট ২১১ জন রোগী ভর্তি হন।

অপরদিকে ঢাকার বাইরে ১৩ রোগীর মধ্যে ঢাকা বিভাগে (ঢাকা জেলা ব্যতীত) ৫, চট্টগ্রাম বিভাগে ২, ময়মনসিংহ বিভাগে ২, রংপুরে ২, বরিশালে ১ জন ও খুলনা বিভাগে ১ জন ভর্তি হন।

এছাড়া চলতি মওসুমে ডেঙ্গু সন্দেহে মৃত ১০ জনের তথ্য পর্যালোচনা করার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যু নিশ্চিত করেনি পর্যালোচনা কমিটির সদস্যরা।

পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ আগস্ট পর্যন্ত রাজধানীসহ সারাদেশে মোট ৪ হাজার ৫৪৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৫৮৭ জন।

জামান / জামান

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে

প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল