জামায়াতের প্রচার সম্পাদক মতিউর রহমান গ্রেপ্তার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরে তার বাসা থেকে বুধবার বেলা ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের উত্তরা বিভাগের ডিসি মোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার জানিয়েছেন, মতিউর রহমান আকন্দের ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। ২৪ অক্টোবর রাতে ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার এমআরআই করেছেন। আজ (বুধবার) হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় তার বাসায় পুলিশ আসে।
পুলিশ তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে বলে দাবি করেন তিনি।
এমএসএম / এমএসএম
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন
এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন
Link Copied