বিএনপি প্রতিরোধ বা প্রতিশোধ নিলে হবে ভায়োলেন্স: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি প্রতিরোধ বা প্রতিশোধ নিলে তা হবে পুরোটাই আওয়ামী লীগের শান্তি সমাবেশের বিপরীতে ভায়োলেন্স। মুক্তিযুদ্ধের চেতনা নয় তারা ৪৭ এর দ্বিজাতিতত্ত্ব ধারণ করে বলেই ৭১ এর পরাজিত হয়ে ৭৫ সাল থেকে এখন পর্যন্ত বারবার চেষ্টা করছে আওয়ামী লীগকে ধ্বংস করার। তারা কি ৭৫ এর হাতিয়ার ধারণ করে শেখ হাসিনাকে হত্যা করতে চায়?
কর্ণফুলী টানেলের উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর বনানীতে সেতু ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, তারা হামলা করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে থাকবে না। তবে আগ বাড়িয়ে কোনো উসকানি দেওয়ার প্রশ্নই ওঠে না। দেশের যত উন্নয়ন তা বিএনপির ধারণার বাইরে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর আওয়ামী লীগ সরকার।
তিনি বলেন, পরিবহনের ক্ষেত্রে এশিয়ান হাইওয়ের সঙ্গে নেটওয়ার্ক স্থাপন, ওয়ান সিটি টু টাউন হিসেবে চট্টগ্রামকে গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়ন হবে। ২৮ অক্টোবর এ টানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পতেঙ্গা প্রান্তে। আনোয়ারা ইপিজেডের মাঠে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
পরে ২৯ অক্টোবর সকাল ৬টা থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলেও জানিয়েছেন সেতুমন্ত্রী।
এমএসএম / এমএসএম
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন