ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

মহাসমাবেশ নিয়ে বিএনপির কাছে ৭ তথ্য জানতে চাইল পুলিশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১০-২০২৩ দুপুর ১:৫৫

আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করার বিষয়ে গত ২১ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়েছিল দলটি। এর চার দিন পর চিঠি গ্রহণ করা হয়েছে উল্লেখ করে ডিএমপি থেকে সমাবেশের ৭টি বিষয় জানতে চেয়ে বিএনপিকে পাল্টা চিঠি দেওয়া হয়েছে।   

বুধবার (২৫ আগস্ট) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুর কবির রিজভীর কাছে পাঠানো চিঠিতে সাতটি বিষয় জানতে চায় পুলিশ।

চিঠিতে পুলিশ জানতে চায়, সমাবেশে লোকসমাগম কখন শুরু হবে এবং সমাবেশ কখন শেষ হবে? সমাবেশে কী পরিমাণ লোক সমাগম হবে? সমাবেশটি নয়াপল্টস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঠিক কোন-কোন স্থান পর্যন্ত বিস্তৃত হবে? সমাবেশের বক্তব্য প্রচারের জন্য কোন স্থানে মাইক স্থাপন করা হবে? সমাবেশে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেবেন কিনা? সমাবেশে অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় জন্য কাউকে নিয়োগ করা হবে কিনা? তার সংখ্যা কত? নিরাপত্তাজনিত কারণে নয়াপল্টন অনুমতি দেওয়া সম্ভব না হলে বিকল্প ২টি ভেন্যুর নাম প্রস্তাব।

পল্টন মডেল থানা অফিসার ইনচার্জ মো. সালাউদ্দিন মিয়ার পাঠানো চিঠিটি গ্রহণ করেন বিএনপির অফিস সহকারী শামীম। তিনি বলেন, গতকাল রাতে পুলিশের পক্ষে থেকে একটি চিঠি দেওয়া হয়েছে।

তবে, বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত চিঠির কোনো জবাব দেওয়া হয়নি বলে জানা গেছে।

এমএসএম / এমএসএম

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন