নয়াপল্টনে ‘অনুমতি পাচ্ছে’ বিএনপি, বায়তুল মোকাররমে আ.লীগ
আগামী ২৮ অক্টোবর আওয়ামী লীগ ও বিএনপিকে তাদের পছন্দের জায়গায় সমাবেশ করতে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো দলকেই অনুমতি দেওয়া হয়নি।
ওই কর্মকর্তা জানান, দুই দল তাদের সমাবেশের পরিকল্পনা আমাদের জানিয়েছে। ডিএমপি তাদের ওপর আস্থা রেখে পছন্দের জায়গায় সমাবেশ করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আগামীকাল শুক্রবার (২৭ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হতে পারে বলে জানান এ কর্মকর্তা।ডিএমপি সূত্র জানায়, পছন্দের জায়গায় সমাবেশ করতে দুই দল ও পুলিশের মধ্যে চিঠি চালাচালির পর অনুমতি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন শর্ত সাপেক্ষে তাদের এ অনুমতি দেওয়া হতে পারে। তবে বিশৃঙ্খলা করলে পুলিশ সর্বোচ্চ কঠোর হবে।
জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান রাতে বলেন, পুলিশের পক্ষ থেকে আওয়ামী লীগ ও বিএনপির মতো বড় দুই দলকে চিঠি পাঠিয়ে কর্মসূচির ব্যাপারে বিস্তারিত জানতে চাওয়া হয়েছিল। তাদের কর্মসূচি কীভাবে, কখন, কোথায় করতে চায় তা পুলিশকে লিখিতভাবে জানিয়েছে। তাদের বক্তব্য বিচার-বিশ্লেষণ করা হচ্ছে।
কমিশনার আরও বলেন, আমরা ২৮ অক্টোবর ছোটখাট অনেক দলকে অনুমতি দিয়েছি। তবে বড় দুটি রাজনৈতিক দলের কর্মসূচি নিয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। কাল এ নিয়ে বৈঠক করে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে। জামায়াতে ইসলামীর কর্মসূচি নিয়েও কোনো সিদ্ধান্ত হয়নি।
গত বুধবার বিকল্প দুটি ভেন্যুর নামসহ ৭টি তথ্য চেয়ে আওয়ামী লীগকে চিঠি দেয় পুলিশ। পরে আজ (বৃহস্পতিবার) আওয়ামী লীগের পক্ষ থেকে পুলিশের চিঠির চাওয়া সব তথ্য দেওয়া হয়।
আগামী ২৮ অক্টোবর বিকেলে ঢাকার নয়াপল্টনে মহাসমাবেশের ঘোষণা দিয়ে রেখেছে বিএনপি। একই দিন আওয়ামী লীগ শান্তি সমাবেশের ডাক দিলে তা নিয়ে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।
এমএসএম / এমএসএম
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন