সহশিল্পীদের সঙ্গে যা করলেন সানি লিওন!
ব্যক্তিগত ও পেশাগত নানা কারণে প্রায়শই খবরের শিরোনাম হন বলিউড অভিনেত্রী সানি লিওন। কখনো খোলামেলা ছবি-ভিডিওতে কুপোকাত করেন ভক্তদের, আবার কখনো মানবিক কাজে প্রশংসায় ভাসেন। তবে এবার সানি ঘটালেন এক অদ্ভুত কাণ্ড। সহশিল্পীদের সাহস পরীক্ষা করেছেন তিনি। সেটাও আবার ভয়ানক পদ্ধতিতে।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন সানি লিওন। তাতে দেখা যায়, পাহাড়ি এলাকায় শুটিং ইউনিট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি। এক পর্যায়ে কাঠি দিয়ে রাস্তা থেকে একটি জোঁক তুলে নেন সানি। এরপর সেটা সহশিল্পীদের হাতে নেওয়ার চ্যালেঞ্জ দেন। একজন হাত বাড়িয়েও ভয়ে সরিয়ে নেন।
তবে সানির আরেক সহশিল্পী সাহসে জয়ী হয়েছেন। তার হাতে রক্তখেকো জোঁকটি ছেড়ে দেন তিনি। অবশ্য এক মুহূর্তের মধ্যে আবার সেটা ফেলেও দেন।
ভিডিওটির ক্যাপশনে সানি লিওন লিখেছেন, ‘আমার সহশিল্পীদের সাহস পরীক্ষা করছিলাম। অবশ্য জোঁকটিকে কিছুক্ষণ পর নিরাপদে ঘাসে ছেড়ে দিয়েছি।’
সানির এই ভিডিওটি ইতোমধ্যে সাড়ে ৪৫ লাখের বেশি অনুসারী দেখেছেন। এছাড়া জমা হয়েছে অসংখ্য মন্তব্য।
উল্লেখ্য, সানি লিওন বর্তমানে তামিল সিনেমা ‘শেরো’র শুটিং নিয়ে ব্যস্ত। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে তিনি অভিনয় করছেন। এছাড়া তার হাতে ‘ভীরামাদেবী’, ‘রঙ্গিলা’, ‘কোকা কোলা’, ‘হেলেন’সহ বেশ কিছু সিনেমার কাজ রয়েছে।
এমএসএম / এমএসএম
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি