ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

অবরোধ ডেকে মাঠে নেই বিএনপি, কার্যালয় পাহারা দিচ্ছে পুলিশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-১০-২০২৩ দুপুর ১২:২০

তিন দিনের অবরোধ কর্মসূচি শুরু হলেও এখনো মাঠে নামেনি বিএনপি। সকাল থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়নি। কাকরাইল, নাইটিঙ্গেল, ফকিরাপুল কিংবা বিজয়নগরেও বিএনপি নেতাকর্মীদের কাউকে অবস্থান নিতে দেখা যায়নি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর নয়াপল্টন, ফকিরাপুল, কাকরাইল, বিজয়নগর, কালভার্ট রোডসহ আশপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সকাল ৭টা থেকেই কর্মীশূন্য পল্টনের বিএনপি কার্যালয়। সকাল ১০টা পেরিয়ে গেলেও দলীয় কার্যালয় বা এর আশপাশের এলাকাগুলোতে বিএনপি নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলও দেখা যায়নি।

এদিকে, বিএনপি ও জামায়াতের টানা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথমদিনে নয়াপল্টন ও আশপাশের সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। রিকশা, ভ্যান, সিএনজি, লেগুনা ও মোটরসাইকেলের পাশাপাশি চলছে প্রাইভেটকারও। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে যানবাহনের সংখ্যাও।

সকাল থেকে নয়াপল্টনে দায়িত্ব পালন করছেন বেসরকারি একটি ব্যাংকের দারোয়ান হান্নান মিয়া। তিনি বলেন, সকাল থেকে বিএনপির কাউকে দেখতে পাইনি। পুরো এলাকা শান্তিপূর্ণ আছে। কোনো মিছিল, মিটিং, গোলাগুলি নেই। তবে সাধারণ মানুষের উপস্থিতি নেই বললেই চলে। সকাল থেকে এ পর্যন্ত মাত্র দুই-তিন জন বুথ থেকে টাকা তুলেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক পল্টনের এক বাসিন্দা জানান, আজ নাকি অবরোধ। রাস্তায় তো সবকিছু চলছে। সবাই বের হচ্ছে। বের হচ্ছে না শুধু বিএনপির নেতাকর্মীরা। তবে মানুষের মধ্যে আতঙ্ক কিন্তু রয়ে গেছে।

এর আগে বিএনপির অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ মহিদ উদ্দিন বলেন, আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেব। আর দুষ্কৃতকারীরা আবারও যেন কিছু না করতে পারে সেই লক্ষ্যে ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, আগের রাজনৈতিক কর্মসূচিগুলো শান্তিপূর্ণ ছিল। কিন্তু গত ২৮ তারিখে একটি সহিংস রাজনৈতিক কর্মসূচি হয়েছে। কাজে সে বিষয়টি আমাদের মাথায় আছে এবং সেভাবেই আমরা নিরাপত্তা ব্যবস্থা তৈরি করছি।

এমএসএম / এমএসএম

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন