ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

দেশব্যাপী নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে জাককানইবিতে বঙ্গবন্ধু নীলদলের মানববন্ধন


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১-১১-২০২৩ দুপুর ১২:১৮
সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় নির্বাচনের দাবিতে ও স্বাধীনতা বিরোধী চক্র কতৃক দেশব্যাপী নৈরাজ্য ও রাজনীতির নামে সহিংসতার প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু নীলদলের শিক্ষকদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়েছে। 
 
মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান রেজুয়ান আহমেদ শুভ্রের সঞ্চালনায় উক্ত আয়োজনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি, শিক্ষক সমিতির সাবেক সভাপতি শফিকুল ইসলাম  বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মাসুম হাওলাদার, নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ইমন তোকদার বাধন, শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক রফিকুল আমিন, শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক সোহেল রানা, শিক্ষক সমিতির দপ্তর সম্পাদক তারিফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও বঙ্গবন্ধু নীলদলের সদ্য সাবেক সভাপতি ড. উজ্জল কুমার প্রধান।
 
বক্তারা বলেন, ‘আমাদের দাবি- সংবিধান অনুযায়ী নিদিষ্ট সময়ে নির্বাচন হতে হবে। খাম্বা তারেকের নির্দেশে দেশে আগুন নৈরাজ্য চালিয়ে মানুষ হত্যা করছে। ১৯৭১ সালের পাক হানাহার বাহিনীর রুপ ধারন করেছে তারা। উন্নয়নশীল দেশকে তারা সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে বাধাগ্রস্থ করছে। আমরা স্বাধীনতাবিরোধী সংগঠন ও তাদের কার্যক্রমের প্রতি তীব্র নিন্দা প্রকাশ করছি।’
 
এসময় বক্তারা সহিংসতায় নিহত দুই পুলিশ সদস্যের আত্মার শান্তিকামনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমকর্মীদের হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, অনেকে দেশের বাইরে বসে ভিডিও বার্তা দিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা চালাচ্ছে। পাক হানাদার বাহিনীর এজেন্টরা দেশের অগ্রযাত্রা আটকানোর লক্ষ্যে পুণরায় সোচ্চার হয়েছে। দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে তাদের সহিংসতার পথ পরিহারের আহবান এবং সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের আহবান জানান।

এমএসএম / এমএসএম

‎২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়েও কমছে না নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিবহন-দুর্ভোগ

ডিআইইউ শিক্ষার্থী মাহমুদুল হত্যায় চাঞ্চল্যকর রহস্য, সংশ্লিষ্টতা প্লাবনের: দাবি শিবিরের

শিক্ষার্থী ধর্ষণের মামলার অভিযোগ, মাদরাসা শিক্ষককে শোকজ

সাংবাদিককে হত্যার হুমকি: নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী প্লাবন সহ সংশ্লিষ্ট কয়েকজন কে আসামী করে জিডি

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী

কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী

‘ব্রো’ বলাকে কেন্দ্র করে শেকৃবিতে সংঘর্ষ, ছাত্রদল নেতা শরীফকে ধাওয়া ও কক্ষ ভাঙচুর

ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: অভিযুক্ত প্লাবনকে শোকজ

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন

বাকৃবিতে শিক্ষকদের নতুন সংগঠন ‘সাদা দল’, নেতৃত্বে অধ্যাপক ড ওবায়েদুল- অধ্যাপক ড দেলোয়ার

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

পাবিপ্রবি ছাত্রদলের ফের স্মারকলিপি, চার দফা দাবিতে দ্রুত বাস্তবায়নের আহ্বান