ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

করোনায় পিআইবির সহকারী অধ্যাপক কামরুন নাহারের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৮-২০২১ দুপুর ৩:৪৭

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের সহকারী অধ্যাপক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সাবেক শিক্ষিকা কামরুন নাহার রুমা আর নেই। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার সকালে এ তথ্য জানিয়েছেন কামরুন নাহারের স্বামী মশিউর রহমান। তিনি বলেন, রাজধানীর ইমপালস হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রুমা শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

গত ১ আগস্ট করোনায় করোনায় আক্রান্ত হন কামরুন নাহার। এরপর ৪ আগস্ট তাঁকে নেওয়া হয় হলি ফ্যামিলি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। পরদিন ৫ আগস্ট তাঁকে ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে ছিলেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।

কামরুন নাহারের স্বামী মশিউর রহমান জানিয়েছেন, হাসপাতাল থেকে লাশ হস্তান্তর প্রক্রিয়া শেষে স্বেচ্ছাসেবী সংগঠন আল মারজাজুল ইসলামীতে তাঁকে গোসল করানো হবে। তারপর গ্রামের বাড়ি নরসিংদীতে নিয়ে তাঁর মায়ের কবরের পাশে দাফন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী কামরুন নাহার তাঁর ক্যারিয়ারের শুরুতে সাংবাদিকতা করেছিলেন। পরে শিক্ষকতায় মনোনিবেশ করেন তিনি।

এমএসএম / এমএসএম

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে

প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল