নেটমাধ্যমেই আটকে থাকছে মন? নেশা কাটাবেন কী ভাবে
অতিমারির কারণে কাজ ছাড়া বেশি সময় কাটছে বাড়িতে বসে। তেমন কিছু করারও থাকছে না। একঘেয়েমি পিছু ছাড়ছে না। অনেকের মুখ দেখতে ইচ্ছা করছে কিন্তু দেখা পাওয়া যাচ্ছে না। এর মধ্যে একটিই উপায়। একটু নেটমাধ্যমে সকলের মুখ দেখলে কেমন হয়?
দেখা যাচ্ছে দিনের বেশ বড় একটি অংশ কেটে যাচ্ছে নেটমাধ্যমেই। কখনও অন্যকে দেখে। কখনও আবার নিজের মুখ দেখিয়ে। একই ছবিতে হয়তো বারবার ফিরে যাচ্ছেন। কে কী বলল, দেখছেন। সময় বয়ে যাচ্ছে। কোনও কাজের কাজ হচ্ছে না। দিনের শেষে জমছে একরাশ বিরক্তি।
চেনা চেনা ঠেকছে এই অনুভূতি? আপনার মতো হাজার হাজার মানুষের মনের এমনই দশা এই সময়ে। কিন্তু অকারণ নেটমাধ্যমে সময় কাটানোর কোনও মানে তো নেই। কী ভাবে সেই অভ্যাসে বদল আনবেন।
১) কোনও পছন্দের কাজে সতর্ক ভাবে সময় দিন। তা বই পড়াই হোক কিংবা গান শোনা। মন দিয়ে, সময় ধরে সেই কাজটি করুন প্রতিদিন।
২) তাও নেটমাধ্যমে মন চলে যায়? নোটিফিকেশন বন্ধ করে দিন। তবেই আর কাজের মাঝে অন্যের জীবনের নতুন অধ্যায় দেখার জন্য মন অস্থির হয়ে উঠবে না।
৩) এতেও কাজ না হলে নিজের ফোন থেকে বেশ কিছু দিনের জন্য নেটমাধ্যমেই এই সব অ্যাপ সরিয়ে দিন। প্রয়োজনে কম্পিউটর চালু করে দেখবেন। কথায় কথায় ফোন হাতে নিয়ে নেটমাধ্যমে ঢুকে পড়ে সময় নষ্ট করার প্রবণতা কিছুটা কমবেই।
কফিল / কফিল
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত