ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

১৫ আগস্টের মধ্যে আসবে ৫৪ লাখ টিকা: স্বাস্থ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৮-২০২১ দুপুর ৪:৪

আগামী ১৫ আগস্টের মধ্যে করোনাভাইরাস প্রতিরোধী আরও ৫৪ লাখ টিকা দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। টিকার ঘাটতি মেটাতে চীন থেকে ৩ কোটি বাড়িয়ে ৬ কোটি টিকা কেনার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলেও জানান তিনি। শিগগিরই অর্থনৈতিক ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি পাস হবে।

সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে বেরোনার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান মন্ত্রী।

জাহিদ মালেক বলেন, কোভ্যাক্স থেকে আরও ৩০ লাখ এবং চীন থেকে কেনা ১০ লাখ টিকা ১৫ আগস্টের মধ্যে দেশে পৌঁছাবে। এ ছাড়া আরও ১০ লাখ টিকা চীন উপহার হিসেবে দেবে। মোট ৫৪ লাখ টিকা আসবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা কার্যক্রম যে গতিতে চলছে, সেটা বজায় রাখা যাবে। এছাড়া চীন থেকে কেনা আরও ৫০ লাখ টিকা এ মাসে পাওয়া যাবে বলে জানান তিনি।

নিবন্ধনের অনেকদিন পরও করোনাভাইরাস প্রতিরোধী টিকার জন্য মোবাইল ফোনে এসএমএস আসছে না এমন অভিযোগ প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, মেসেজ দেওয়া হয় টিকার প্রাপ্যতা সাপেক্ষে। বর্তমানে টিকার মজুত কম থাকায় মেসেজ কম পাঠানো হচ্ছে। টিকা আসলে দ্রুত সবাই এসএমএস পাবেন।

চীন থেকে সিনোফার্মের টিকার ব্যাপারে মন্ত্রী বলেন, আগের ৩ কোটি ডোজসহ চীনের সঙ্গে ৬ কোটি ডোজ টিকার ব্যাপারে কথা হয়েছে। তবে এ টিকা আনতে পারচেজ কমিটির (সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি) অনুমোদন লাগবে। শিগগিরই অর্থনৈতিক ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি পাস হবে।

৭ আগস্ট থেকে দেশে চলছে করোনার গণটিকাদান কর্মসূচি। এই কর্মসূচির আওতায় টিকা পেয়েছেন দেশের ৩০ লাখের বেশি মানুষ।

প্রীতি / প্রীতি

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে

প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল