ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

বঙ্গমাতা ছিলেন জাতির পিতার সংগ্রামী সাথী : তথ্য প্রতিমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৮-২০২১ দুপুর ৪:৫

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি বলেছেন, বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব শুধু বঙ্গবন্ধুর জীবন সঙ্গীই ছিলেন না; তিনি ছিলেন জাতির পিতার সংগ্রাম সাথী। বঙ্গমাতা বাঙালির ইতিহাসে একজন সর্বংসহা সহধর্মিনীর নাম। বঙ্গমাতা বঙ্গবন্ধুর আমৃত্যু হার না মানা দুঃসাহসী সহযোদ্ধা ও বিশ্বস্ত রাজনৈতিক সহকর্মীর নাম। জন্ম-জন্মান্তরের বন্ধনের নাম, বাঙালির আবেগ, অনুভূতির নাম।

রবিবার সকালে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়েজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

’৭৫-এর ১৫ আগস্টের কালরাতেও বঙ্গমাতার সাহসী ও দৃঢ় মনোভাবের কথা কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ৫৫ বছরের জীবনে অধিকাংশ সময় চরম বৈরিতা ও প্রতিকূলতা অতিক্রম করে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতার দিকে ধাবিত করেছিলেন। তাঁর এ ঐতিহাসিক অভিযাত্রায় বঙ্গমাতা ছিলেন প্রধান সাহস ও অনুপ্রেরণা।

প্রতিমন্ত্রী দেশ ও জাতির জন্য বঙ্গমাতার ত্যাগ ও বঙ্গবন্ধুর প্রতিটি সংগ্রামের সাহসী সিদ্ধান্তের পেছনে তাঁর ভূমিকার কথা তরুণ প্রজন্মকে জানানোর ওপর গুরুত্বারোপ করেন।

সংগঠনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, শাহে আলম মুরাদ, শেখ মামুন, অরুণ সরকার রানা প্রমুখ।

প্রীতি / প্রীতি

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে

প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল