উত্তাপ ছড়াচ্ছেন নুসরাত, হাতে কাটা দাগ!
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন নিয়ে নিয়মিতই আলোচনায় থাকেন যিনি। সম্প্রতি দুর্গাপূজা শেষে স্বামী যশ দাশগুপ্তকে নিয়ে মালদ্বীপে ছুটি কাটাতে গেছেন নুসরাত।
সেখান থেকেই একের পর এক ছবি দিয়ে উষ্ণতা ছড়াচ্ছেন এই অভিনেত্রী। নুসরাতের খোলামেলা ছবিতে ভক্তরাও নানা মন্তব্য নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। এর মধ্যে কিছু ছবিতে অভিনেত্রীর হাতের একাধিক কাটা দাগ স্পষ্ট দেখা গেছে।
সেই দাগ দেখেই নেটিজেনদের প্রশ্ন, ‘এগুলো কি ব্লেড দিয়ে কাটার দাগ?’ কারও বা আবার কৌতূহল, ‘কেন হাত কেটেছিলেন?’ কেউ কেউ আবার মজা করে বলেই ফেলেছেন, ‘প্রেমে ছ্যাঁকা খাওয়ার পরই কি হাত কেটেছিলেন?’
যদিও সে সকল প্রশ্নের উত্তরে নিশ্চুপই থেকেছেন নুসরাত। কোনো মন্তব্য করে আর তর্ক বাড়াতে চাননি। এমনিতেও ব্যক্তিগত জীবনে তাকে ঘিরে বিতর্কের শেষ নেই। তবুও নুসরাত চলেন নিজের মতো করেই।
বছরজুড়েই কাজ নিয়ে ব্যস্ত থাকেন নুসরাত। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সময় দেন সমানতালে। সংসদ হিসেবেও দায়িত্ব পালন করেন নিজ এলাকার। এর মাঝেই সময় পেলে স্বামী যশকে নিয়ে বেড়িয়ে পড়েন বিভিন্ন দেশে ঘুরতে।
এমএসএম / এমএসএম
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন
‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’