জন্মদিনে এ কোন শুভশ্রী! সমালোচনা তুঙ্গে
জন্মদিনে কাছের মানুষরা ভালোবাসা-শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। ৩ নভেম্বর দিনটা তার জন্য ডাবল স্পেশাল ছিল—কেননা দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন তিনি। তাই সব কিছু একটু বাড়তি পেয়েছেন। চক্রবর্তী বাড়ির বৌয়ের জন্মদিন। এলাহি আয়োজনও করেছিল রাজ চক্রবর্তী।
এদিন তুঁতে রঙের একটি ড্রেসের সঙ্গে মানানসই গয়নায় সেজেছিলেন এ নায়িকা। ছেলে ইউভানকে কোলে নিয়ে কেকও কাটলেন। বন্ধুবান্ধব অনেকেই এসেছিলেন নায়িকাকে শুভেচ্ছা জানাতে। কিন্তু জন্মদিনের শুভেচ্ছার মাঝেও এসেছে একের পর এক নেতিবাচক মন্তব্য।
কেউ লিখেছেন, আর কত বোটক্স করাবেন? আবার কারও মন্তব্য, মানছি আপনি সন্তানসম্ভবা, কিন্তু তাও এমন দেখাবে কেন? কারও বক্তব্য, একটু অন্যভাবে সাজতে পারতেন। নানা জনের নানা মন্তব্যের কোনও উত্তরই দেননি শুভশ্রী। এই মুহূর্তে শুধুই নতুন অতিথির অপেক্ষায় রাজ-শুভশ্রী।
তবে পরিবার-পরিজন থেকে শুরু করে কাছের মানুষদের শুভেচ্ছা বন্যা বয়ে গেছে বলা চলে। অভিনেত্রীকে রাত ১২টার পরই সামাজিক মাধ্যমে তার ননদের কন্যারা বিভিন্ন মেসেজ করে ভালোবাসা জানিয়েছেন। লিখেছেন ‘মামি কা বার্থ ডে।’ এছাড়াও অভিনেত্রী প্রতিদিন যাদের সঙ্গে কাজ করেন, তারাও শুভেচ্ছা জানান।
অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এদিন শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন বিউটিফুল। এই বছরটা তোমার জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক। অফস্ক্রিন ও অনস্ক্রিন সব সাফল্য আসুক তোমার জীবনে।’
এমএসএম / এমএসএম
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন
‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’