র্যাঙ্ক ব্যাজ পরলেন আনসার-ভিডিপি’র ৬ উপমহাপরিচালক
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদ্য পদোন্নতিপ্রাপ্ত ০৬ জন কর্মকর্তাকে উপমহাপরিচালকের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি। আজ ০৭ নভেম্বর রোজ মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকায় তাদের র্যাঙ্ক ব্যাজ পরানো অনুষ্ঠান বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে অনুষ্ঠিত হয়।
এ সময় অতিরিক্তি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, বিজিবিএম, পিবিজিএম (বার), বিএএম, এনডিসি, উপমহাপরিচালকবৃন্দ, পরিচালকবৃন্দ এবং বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ ১৮তম ও ২১তম বিসিএস এর মাধ্যমে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করেন। এরপর উপপরিচালক ও পরিচালক হিসেবে পদোন্নতি পেয়ে সন্তোষজনকভাবে কর্মজীবন অতিক্রম করায় গত ০৬ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখে ০৬ জন কর্মকর্তাকে পরিচালক পদ হতে উপমহাপরিচালক পদে পদোন্নতি প্রদান করা হয়।
পদোন্নতিপ্রাপ্ত উপমহাপরিচালকগণ হলেন মোহাম্মদ আবদুল আউয়াল (১৮তম ব্যাচ), মো: রফিকুল ইসলাম (১৮তম ব্যাচ), মো: ফখরুল আলম (২১তম ব্যাচ), ড. মো: সাইফুর রহমান (২১তম ব্যাচ), মো: আশরাফুল আলম (২১তম ব্যাচ) ও মো: জিয়াউল হাসান (২১তম ব্যাচ)।
বাহিনীর মহাপরিচালক তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদেরকে সঙ্গে নিয়ে কেক কাটেন।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান: ডিজি খালেদ কনক
সব নাগরিকের জন্য এক ডিজিটাল আইডি নিশ্চিত করতে চায় সরকার
রেলকে লাভজনক করতে মালবাহী কোচ বৃদ্ধি ও টিকিট কালোবাজারি বন্ধের সুপারিশ
শ্রমজীবী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রস্তাব, যুক্ত হচ্ছেন বিশেষজ্ঞরাও
উদার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ
ঢাকা শহরকে বাঁচাতে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে : প্রশাসক
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি মোকাবিলায় জোরালো ভূমিকার তাগিদ
৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা-ইউনিটে পদায়ন
এলপিজির দাম বাড়ল
শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে
ট্রাম্পের সঙ্গে তারেক ও জুবাইদা রহমানের ছবি পোস্ট করল মার্কিন দূতাবাস