নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে চারদিনব্যাপি নাট্যোৎসব
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে ৪ দিনব্যাপী নাট্যোৎসব। মঙ্গলবার (৭ নভেম্বর) বিকাল ৩টায় নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগ কতৃক আয়োজিত একটি সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৮ নভেম্বর সন্ধ্যা ৬.৩০ মিনিটে নাট্যোৎসবের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। বিভাগের জিয়া হায়দার থিয়েটার ল্যাবে ৮ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭.৩০-এ একটি করে নাটক মঞ্চস্থ হবে।
অনুষ্ঠানের প্রথম দিনে মঞ্চস্থ হবে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সং যাত্রার নবরুপায়ন 'রং ঢং সং', দ্বিতীয় দিনে রিশ স্মোলেনের রচনা এবং রুবাইয়াৎ আহমেদের অনুবাদ নাটক 'শূন্যতায় কোনো রহস্য থাকে না', তৃতীয় দিন পাওলো কোয়েলহোর উপন্যাস অবলম্বনে নাটক 'দ্যা আলকেমিস্ট' এবং শেষ দিনে ইউজিন আইওনেস্কোর 'দ্যা চেয়ার' নাটক।
উল্লেখ্য, স্নাতকোত্তর শ্রেণির নির্দেশনা শাখার শিক্ষার্থীরা ডিজাইন শাখার শিক্ষার্থীদের সমন্বয়ে পরিক্ষার অংশ হিসেবে নাট্য প্রযোজনাগুলো নির্দেশনা দিচ্ছে। কোর্সটি তত্ত্বাবধান করছেন বিভাগটির সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied