স্পোর্টস ক্যালেন্ডার অনুসারে নজরুল বিশ্ববিদ্যালয়ে ভলিবল প্রতিযোগিতা শুরু
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে আন্ত: বিভাগ (ছাত্র) ও আন্ত:অনুষদ (ছাত্রী) ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মূলত শিক্ষার জন্য হলেও আমাদের নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রশাসন শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়াসহ অন্যবিষয়গুলোকে সমান গুরুত্ব দিয়ে থাকি। সেজন্য ইতোমধ্যে আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি স্পোর্টস ক্যালেন্ডার ঘোষণা করেছি। এর আগে কখনো স্পোর্টস ক্যালেন্ডার ঘোষণা হয় নি। এমনকি অন্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেও আমরা এ বিষয়ে পথিকৃত। স্পোর্টস ক্যালেন্ডার অনুসারে সারা বছরই মাঠে খেলাধুলো,শরীরচর্চা নিশ্চিত করা হবে।
খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরে তরুণদের উদ্দেশে উপাচার্য ড. সৌমিত্র শেখর বলেন, শিক্ষার্থীদের খেলার সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। খেলাধুলার সঙ্গে যুক্ত থাকলে শরীর ও মন দুটোই ভালো থাকে। প্রতিযোগিতা ও সহযোগিতা করার মানসিকতা গড়ে ওঠে। সবচেয়ে বড় কথা হলো খেলাধুলার মধ্যদিয়ে তরুণ বয়সে যে প্রতিযোগিতা ও সহযোগিতার মনোভাব গড়ে ওঠে এটি সারাজীবন কাজ করে। ব্যক্তিগত, পেশাগত ও যাপিত জীবনে এই প্রতিযোগিতা ও সহযোগিতা মূলত পাথেয় হয়ে থাকে। প্রতিযোগিতায় সম্পৃক্ত সকল বিভাগ ও আয়োজনের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকলকে উপাচার্য ধন্যবাদ জানান।
ভলিবল প্রতিযোগিতা আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. তপন কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান। এসময় প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী, ছাত্র উপদেষ্টা ড. মোহাম্মদ মেহেদী উল্লাহ, শারীরিক শিক্ষা বিভাগের অতিরিক্ত পরিচালক জিয়া উদ্দিন মন্ডলসহ অন্য বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়েও কমছে না নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিবহন-দুর্ভোগ
ডিআইইউ শিক্ষার্থী মাহমুদুল হত্যায় চাঞ্চল্যকর রহস্য, সংশ্লিষ্টতা প্লাবনের: দাবি শিবিরের
শিক্ষার্থী ধর্ষণের মামলার অভিযোগ, মাদরাসা শিক্ষককে শোকজ
সাংবাদিককে হত্যার হুমকি: নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী প্লাবন সহ সংশ্লিষ্ট কয়েকজন কে আসামী করে জিডি
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী
কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী
‘ব্রো’ বলাকে কেন্দ্র করে শেকৃবিতে সংঘর্ষ, ছাত্রদল নেতা শরীফকে ধাওয়া ও কক্ষ ভাঙচুর
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: অভিযুক্ত প্লাবনকে শোকজ
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন
বাকৃবিতে শিক্ষকদের নতুন সংগঠন ‘সাদা দল’, নেতৃত্বে অধ্যাপক ড ওবায়েদুল- অধ্যাপক ড দেলোয়ার
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাবিপ্রবি ছাত্রদলের ফের স্মারকলিপি, চার দফা দাবিতে দ্রুত বাস্তবায়নের আহ্বান
Link Copied