ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদের গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১৫-১১-২০২৩ দুপুর ১:২২
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে পাঁচটি বিভাগের ২০২২-২৩ অর্থ বছরে মনোনীত গবেষণা প্রকল্পসমূহের অগ্রগতি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর ২০২৩) বেলা ১১টায় প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
 
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রিয়াদ হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. শেখ মেহেদী হাসান ও রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। স্বাগত বক্তব্য দেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার। 
 
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার ড. আতাউর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন গবেষণা কার্যক্রমকে বিশেষভাবে উৎসাহিত করছে। গবেষণা প্রকল্পসমূহের অগ্রগতি সেমিনার অনুষ্ঠান আয়োজনের সঙ্গে সংশ্লিস্টদের সাধুবাদ জানান তিনি।
 
তিনি বলেন, এ ধরনের একাডেমিক সেশন যত বেশি আয়োজন হবে বিশ্ববিদ্যালয় ততোবেশি সামনের দিকে অগ্রসর হবে। এ ধরনের সেমিনারে প্রকল্পসমূহ উপস্থাপনের মধ্যদিয়ে সম্পদ ব্যক্তিদের মূল্যায়নে গবেষকরা তাদের গবেষণা নিয়ে নতুন নতুন পথের দেখা পায়। গবেষকরা নিজেদের গবেষণাকে সঠিক পথে পরিচালিত করার দিশা পান।
 
দিনব্যাপী সেমিনারে সম্পদ ব্যক্তি হিসেবে গবেষকদের গবেষণা প্রকল্প মূল্যায়ন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. শওকত জাহাঙ্গীর, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. আবদুল্লাহ আল মাসুদ। এ সময় ব্যবসায় প্রশাসন অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

‎২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়েও কমছে না নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিবহন-দুর্ভোগ

ডিআইইউ শিক্ষার্থী মাহমুদুল হত্যায় চাঞ্চল্যকর রহস্য, সংশ্লিষ্টতা প্লাবনের: দাবি শিবিরের

শিক্ষার্থী ধর্ষণের মামলার অভিযোগ, মাদরাসা শিক্ষককে শোকজ

সাংবাদিককে হত্যার হুমকি: নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী প্লাবন সহ সংশ্লিষ্ট কয়েকজন কে আসামী করে জিডি

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী

কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী

‘ব্রো’ বলাকে কেন্দ্র করে শেকৃবিতে সংঘর্ষ, ছাত্রদল নেতা শরীফকে ধাওয়া ও কক্ষ ভাঙচুর

ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: অভিযুক্ত প্লাবনকে শোকজ

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন

বাকৃবিতে শিক্ষকদের নতুন সংগঠন ‘সাদা দল’, নেতৃত্বে অধ্যাপক ড ওবায়েদুল- অধ্যাপক ড দেলোয়ার

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

পাবিপ্রবি ছাত্রদলের ফের স্মারকলিপি, চার দফা দাবিতে দ্রুত বাস্তবায়নের আহ্বান