ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

বিকেলে ইসির সভা, সন্ধ্যায় তপশিল ঘোষণা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১১-২০২৩ দুপুর ১:৫০

নির্বাচন কমিশনের (ইসি) ২৬তম সভা অনুষ্ঠিত হবে বুধবার বিকেল ৫টায়। সেই সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল চূড়ান্ত হবে। এই বৈঠকের পর সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বিটিভি ও বাংলাদেশ বেতারে সরাসরি প্রচারিত ওই ভাষণে তিনি নির্বাচনের তপশিল ঘোষণা করবেন।  

নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান। বুধবার সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন কমিশন মনে করে নির্বাচনের পরিবেশ আছে।

নির্বাচন হতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে। সাধারণত জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার আগে বৈঠক করে নির্বাচন কমিশন। এরপর বাংলাদেশ টেলিভিশন ও বেতারে প্রচারের জন্য প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হয়। সন্ধ্যায় ওই ভাষণ প্রচার করা হয়। ওই ভাষণেই মূলত তপশিল ঘোষণা করা হয়।

এর আগে মঙ্গলবার এক ব্রিফিংয়ে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র চিঠির কোনো প্রভাব তপশিলের ওপর পড়বে না।

গত সোমবার যুক্তরাষ্ট্রের আলোচনার উদ্যোগের অংশ হিসেবে দেশের প্রধান ৩ রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন ডোনাল্ড লু। সুষ্ঠু নির্বাচন আয়োজনের তাগিদ দিয়ে পাঠানো এ চিঠি দলগুলোর কাছে হস্তান্তর করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। সেই চাওয়ার কথা জানিয়ে এই চিঠি দিয়েছেন ডোনাল্ড লু।

এমএসএম / এমএসএম

২১ বছর পর রাজপথে, শোভাযাত্রায় প্রায় ৭ কিলোমিটার হাঁটলেন তারেক রহমান

২০২৭ সালের কোন মাসে কত দিন ঐচ্ছিক ছুটি

সৌদিতে দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় জামায়াতের শোক

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

সচল এফএসআরইউ, বেড়েছে গ্যাস সরবরাহ

রিয়াদ-দাম্মামের ১৮০ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ৮৫ জন

‘জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রার সূচনা হয়েছে’

ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্র ও সমাজে চূড়ান্ত সামাজিক অবক্ষয় ঘটেছে

জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন: বিদ্যুৎমন্ত্রী

১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্বে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদার

পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান

ষড়যন্ত্রকারীরা বসে নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী