ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

কাজে ফিরলেন শুভশ্রী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০-৮-২০২১ দুপুর ১১:৫৬

কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা শুভশ্রী গাঙ্গুলি। মাতৃত্বকালীন বিরতিতে ছিলেন তিনি। আগামী মাসেই এক বছর পূর্ণ হবে ছেলে ইউভানের। এরই মধ্যে সিনেমার শ্যুটিংয়ে ফিরলেন মাম্মা শুভশ্রী। যদিও তিনি মা হওয়ার পর  রিয়ালিটি শো-এর হাত ধরে কাজের জগতে ফিরেছিলেন। 

ইউভানের জন্মের পর মারাত্মক বেবি-ফ্যাট জন্মেছিল শুভশ্রীর শরীরে। সেই নিয়ে বারবার ট্রোলড হয়েছেন রাজ ঘরনি। কিন্তু গত চার মাসে জিম-যোগা-ডায়েট করে নিজের ওজন অনেকখানি নিয়ন্ত্রণে এনেছেন অভিনেত্রী। কদিন আগেই ফটোশ্যুটে তাক লাগিয়েছেন শুভশ্রী, আর এবার সোজা সিনেমার শ্যুটিং সেটে নায়িকা। এই সিনেমাতে শুভশ্রীর নায়কের ভূমিকায় রয়েছেন ‘ডান্স বাংলা ডান্স’-এর সঞ্চালক অঙ্কুশ হাজরা। ২০১৪ সালে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ সিনেমাতে প্রথমবার পর্দায় দেখা গিয়েছে অঙ্কুশ-শুভশ্রী জুটিকে। 

উল্লেখ্য, এর মধ্য দিয়ে সাত বছর পর রুপোলি পর্দায় ফিরতে চলেছে অঙ্কুশ-শুভশ্রী জুটি। পরিচালক বাবা যাদবের সুপারন্যাচারাল থ্রিলারে একসঙ্গে ফের ধরা দেবেন তারা। করোনাকালের আগেই এই সিনেমার বেশিরভাগ অংশের শ্যুটিং সেরে ফেলেছিলেন তারা। করোনার জেরে গত বছর মার্চে থমকে যায় সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই সিনেমার শ্যুটিং। এরপর শুভশ্রীর প্রেগন্যান্সি আর করোনা দুইয়ের জেরে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে গোটা টিমকে। কিন্তু সোমবার অঙ্কুশ-শুভশ্রী শুরু করলেন শ্যুটিং পর্ব। এদিন কলকাতার স্বভূমি-তে চলছে এই সিনেমার শ্যুটিং।

এদিন শ্যুটের জন্য রেডি হওয়ার ভিডিও হিরো-হিরোইন দুজনেই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। 

এ নিয়ে অঙ্কুশ ক্যাপশনে লিখেছেন, ‘করোনার জেরে আড়াই বছর পর একটা সিনেমার শ্যুটিং ফের শুরু হচ্ছে’। 

২০১৯ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল এই সিনেমার শ্যুটিং। এখনও নাম ঠিক হয়নি অঙ্কুশ-শুভশ্রী জুটির দ্বিতীয় সিনেমার। তবে ফার্স্ট লুক পোস্টারে জুটির রসায়ন মুগ্ধ করেছিল। বাবা যাদবের এই সিনেমার সংগীতের দায়িত্বভার সামলাচ্ছেন জিত গঙ্গোপাধ্যায়।

প্রীতি / প্রীতি

আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ

বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে ‘অপমানিত‘ আলিয়া ভাট

ফুটবলপ্রেমীদের জন্য ফুয়াদের বিশেষ উপহার

মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু

‘কথিত স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?

বিয়ের সাজে বুবলী

চলো ব্রাজিলের জন্য চিৎকার করি: দীঘি

‘আন্ধার’ কবে আলোয় আসবে?

জন্মদিনে দিলারা জামান : মেয়েকে কাছে পেয়েছি, এটাই আনন্দের