কাউন্টার বলছে যাত্রী নেই, যাত্রী বলছে বাস নেই
টাঙ্গাইল যাওয়ার উদ্দেশে মহাখালী বাস টার্মিনালে এসেছেন মো. আতিকুল ইসলাম। আধা ঘণ্টা ধরে বাসের জন্য অপেক্ষা করেছেন। কিন্তু কাউন্টার থেকে বিক্রি হচ্ছে না টিকিট।
আতিক বলেন, কাউন্টারগুলো থেকে বলা হচ্ছে— যাত্রী নাই, তাই টিকিট বিক্রিও বন্ধ। চাইলেও বাড়ি যেতে পারছি না। তবে মহাখালী বাস টার্মিনাল থেকে বলা হচ্ছে, যাত্রী নেই। দুই চারজন যাত্রী হলেও বাস যাচ্ছে না। কারণ, অল্প যাত্রী নিয়ে ট্রিপ লস।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, মহাখালী বাস টার্মিনালের সামনের মূল সড়কের দুই পাশেই সারি সারি বাস পার্ক করা। টার্মিনালের ভেতরে অধিকাংশ বাসের কাউন্টার বন্ধ। আর বাইরে পার্ক করা বাসের সামনে জটলা করে খোশগল্প ও আড্ডা দিচ্ছেন পরিবহন শ্রমিকরা।
এনা পরিবহনের বাস কাউন্টার খোলা দেখা গেলেও যাত্রীর ভিড় নেই। কিছু যাত্রী পাওয়া গেলে ৪/৫ টা ট্রিপ মিলে একটি করে বাস ছাড়ছে।এ বিষয়ে এনা পরিবহনের বাস কাউন্টারের টিকিট বিক্রেতা জানান, সকাল থেকে বিভিন্ন রুটে অন্তত ১০০ ট্রিপ বাস চলাচল করে। সকাল ১০ টা পর্যন্ত অন্তত ৭০ ট্রিপ চলে। কিন্তু অবরোধের কারণে এখন পর্যন্ত বাস ছাড়তে পারছি ১৫ টা। বাকিগুলো যাত্রীর অভাবে ছাড়তে পারিনি।
ঢাকা-মদনপুর রুটে চলাচল করা নেত্র পরিবহনের টিকিট বিক্রেতা আউয়াল মিয়া বলেন, যাত্রীই নাই। একটা বাসও ছাড়তে পারিনি। যাত্রী ছাড়া বাস চালানো তো লোকসান। ঢাকা-নরসিংদী রুটের পিপিএল সুপার গেটলক পরিবহনের কাউন্টারে কাউকে দেখা যায়নি। তবে কাউন্টারের সামনে কয়েকজন ব্যস্ত লুডু খেলায়। তাদের একজন মনসুর আলী বলেন, বাস তো চলছে না। দুপুরে এখানে শ্রমিক বিক্ষোভ মিছিল হবে। সেজন্য আসছি।
গাইবান্ধা অরিন পরিবহনের যাত্রী আঙুর মিয়া সাড়ে ১০ টা পর্যন্ত অপেক্ষা করেছেন। তিনি বলেন, বাস রাস্তার উপরে পার্ক করা। কোনোটা যাচ্ছে না। না গেলে বাড়ি যাবই বা কীভাবে? অন্য কাউন্টারেও খোঁজ নিচ্ছি। কিন্তু কোনো বাস যাচ্ছে না।
এমএসএম / এমএসএম
২১ বছর পর রাজপথে, শোভাযাত্রায় প্রায় ৭ কিলোমিটার হাঁটলেন তারেক রহমান
২০২৭ সালের কোন মাসে কত দিন ঐচ্ছিক ছুটি
সৌদিতে দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় জামায়াতের শোক
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী
সচল এফএসআরইউ, বেড়েছে গ্যাস সরবরাহ
রিয়াদ-দাম্মামের ১৮০ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ৮৫ জন
‘জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রার সূচনা হয়েছে’
ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্র ও সমাজে চূড়ান্ত সামাজিক অবক্ষয় ঘটেছে
জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন: বিদ্যুৎমন্ত্রী
১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্বে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদার
পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান