ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

বুধবার চালু হচ্ছে ভারতীয় ভিসা সেন্টার


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১০-৮-২০২১ দুপুর ১:১৭

বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারগুলোেআগামীকাল বুধবার (১১ আগস্ট) থেকে চালু হচ্ছে। ভ্রমণ ভিসা ছাড়া সব ধরনের আবেদন নেবে ভিসা সেন্টারগুলো। মঙ্গলবার (১০ আগস্ট) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের কথা ঢাকার ভারতীয় হাইকমিশন ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লকডাউন/বিধিনিষেধ প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন সেন্টারগুলো বুধবার (১১ আগস্ট) থেকে পুনরায় চালু হবে। পর্যটক ভিসা ছাড়া সব আবেদন গ্রহণ করা হবে। আবেদনকারীদের ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টারে (আইভেক) আবেদন করার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট বা অনুমতি নেয়ার প্রয়োজন নেই।

এর আগে গত ১ জুলাই থেকে বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের প্রেক্ষিতে সকল ভারতীয় ভিসা আবেদন বন্ধের ঘোষণা করা হয়। প্রায় এক মাস ১০ দিন পর আবার ভারতীয় ভিসা সেন্টারগুলো খোলা হচ্ছে।  

ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশে ১৫টি ভিসা আবেদনপত্র কেন্দ্র (আইভ্যাক) আছে। সেগুলো ঢাকা (যমুনা ফিউচার পার্ক), যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় অবস্থিত।

উল্লেখ্য, ভিসা সেন্টারের মাধ্যমে বিজনেস, কনফারেন্স, কূটনৈতিক, চাকরি, জরুরি, এন্ট্রি, সাংবাদিক, মেডিকেল, মিশনারি, দুই মাসের মধ্যে পুনঃপ্রবেশ, গবেষণা, শিক্ষার্থী, পর্যটক ও ট্রানজিট ভিসা দেয় ভারত।

জামান / জামান

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন, অস্বস্তি থেকে মুক্তি মিলবে কবে?

মানহীন বেসরকারি বিশ্ববিদ্যালয় চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে

হৃদয়ে ঢাকা-৪১৬ : ডিএসসিসির উদ্যোগে চলচ্চিত্র উৎসব

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?

জনগণের সচেতনতার মাধ্যমে শহরকে ক্লিন ঢাকা করা হবে

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র

মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ; নতুন স্থাপনা উদ্বোধনকালে আনসার-ভিডিপি মহাপরিচালক

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নতুন মন্ত্রীদের শ্রদ্ধা