আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন সাকিব
গত সংসদ নির্বাচনেও প্রার্থী হওয়ার চেষ্টা করেছিলেন সাকিব আল হাসান। কিন্তু তখন হয়নি। এবার আবার সংসদ নির্বাচনে প্রার্থী হতে ঝাঁপাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। ঢাকার একটি ও মাগুরার দুটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন সাকিব।
আজ দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ, তার প্রথম দিনেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাকিব। মাগুরায় যে দুটি আসন থেকে নিয়েছেন, সেগুলো হলো মাগুরা-১ ও মাগুরা-২; ঢাকার আসনটি ঢাকা-১০। বিশ্বকাপ শেষে সাকিব যুক্তরাষ্ট্রে গেছেন, প্রতিনিধির মাধ্যমে তিন আসন থেকেই মনোনয়নপত্র কিনেছেন। যুক্তরাষ্ট্র থেকে ফিরে সাকিব মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গেছে।
বাংলাদেশ দলের হয়ে এবার বিশ্বকাপটা ভালো কাটেনি সাকিবের। নিজেও ব্যাটে-বলে সেভাবে আলো ছড়াতে পারেননি, দলও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে।
এর আগে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা একাদশ সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়েছেন, ওই আসনে সংসদ সদস্যও নির্বাচিত হয়েছেন।
আবিদ রহমান / আবিদ রহমান
অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা