জিএম কাদেরের কার্যালয় থেকে রওশনের মনোনয়ন ফরম নেওয়ার গুঞ্জন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কার্যালয় থেকে দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের মনোনয়ন ফরম সংগ্রহের গুঞ্জন উঠেছে। জানা গেছে, রওশন এরশাদ ময়মনসিংহ-৪ আসন থেকে লাঙ্গল প্রতীক চান।
সোমবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু করেছে জাতীয় পার্টি।এদিন দলটির দপ্তর সম্পাদক মাহমুদ আলমের হাতে রওশন এরশাদের মনোনয়ন ফর্ম দেখা যায়। তিনি বলেন, রওশন এরশাদের পক্ষে তার ব্যক্তিগত সহকারী এসে ফরমটি সংগ্রহ করবেন। ময়মনসিংহ বিভাগের কাউন্টারে উপস্থিত প্রতিনিধিও বিষয়টি নিশ্চিত করেন।
তবে বিষয়টি নিয়ে এখনো কিছু জানেন না বলে জানিয়েছেন রওশন এরশাদের বিশেষ মুখপাত্র কাজী লুৎফুল কবীর।এ বিষয়ে রওশনপন্থি নেত্রী শেখ রুনা বলেন, আমাদের আসা হচ্ছে না। আমরা কীভাবে ফরম সংগ্রহ করবো তা নিয়ে মিটিং আছে।
এমএসএম / এমএসএম
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন