বিদেশে গুজব রটনাকারীদের বিরুদ্ধে মামলা হচ্ছে —তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিদেশে বসে গুজব রটনাকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দেশে মামলা হচ্ছে। দেশের বিরুদ্ধে গুজব রটনার জন্য যদি একটি রাজনৈতিক দল রটনাকারীদের পয়সা দেয়, এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। যারা এ ধরনের গুজব রটায় তাদের আমরা চিহ্নিত করেছি এবং সংশ্লিষ্ট দেশগুলোর অনেক জায়গায় তাদের ব্যাপারে নোটিফাই করা হয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী সেখানে মামলা করার জন্য আমাদের দলের লোকদের বলা হয়েছে। সরকারের পক্ষ থেকেও সেসব দেশের কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
সচিবালয়ে তথ্য অধিদপ্তরের গুজব প্রতিরোধ সেল ও ফ্যাক্টস চেকিং কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়াও সভায় বক্তব্য রাখেন। সিনিয়র উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবদুল জলিলের উপস্থিতিতে উপপ্রধান তথ্য কর্মকর্তা নাসরীন জাহান লিপি, তথ্য কর্মকর্তা গাজী শরীফা ইয়াছমিন গুজব প্রতিরোধ ও ফ্যাক্টস চেকিং বিষয়ে অধিদপ্তরের কার্যাদি উপস্থাপন করেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বিদেশ থেকে যে এ ধরনের গুজব ছড়ানো হয় সেগুলোর ব্যাপারে আমরা ওয়াকিবহাল এবং আগের তুলনায় সেটি কমেছে। আপনারা দেখেছেন, এ গুজব ছড়ানোর জন্য বিএনপি ও জামায়াত তাদের যেসব পেইড এজেন্টকে ঠিকমতো পয়সা দেয়নি, সেই পরিপ্রেক্ষিতে যারা ক্ষোভ প্রকাশ করেছে তাদের অডিও ভাইরাল হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশীরা কয়েক জায়গায় মামলাও করেছে। তাই কেউ যদি মনে করে যে বিদেশে বসে বসে গুজব রটাবে আর সে ধরাছোঁয়ার বাইরে থাকবে সেটি কিন্তু নয়।’
আবিদ রহমান / আবিদ রহমান
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন