ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

বিএনপির ‘বার্তা’ নিয়ে মার্কিন ২ কর্মকর্তার সঙ্গে রুমিনের বৈঠক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১১-২০২৩ রাত ৯:৩৩

বিএনপির পক্ষ থেকে দলীয় ‘গুরুত্বপূর্ণ বার্তা’ নিয়ে মার্কিন দূতাবাসের দুই কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। 

 

বুধবার (২২ নভেম্বর) রাজধানীর গুলশানের হোটেল সিক্স সিজন-এ এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিএনপির একটি সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে। 

বিএনপির ফরেইন অ্যাফেয়ার্স কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, দলের গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল চিফ শ্রেয়ান সি. ফিজারল্ড ও পলিটিক্যাল সেক্রেটারি ম্যাথিউ বে'র সঙ্গে বৈঠক করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন‌ ফারহানা।

 
 

এ বিষয়ে জানতে রুমিন ফারহানাকে একাধিকবার ফোন করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ফোন ধরলেও তিনি এ বিষয়ে অবগত নন বলে জানান।

বিএনপির একটি সূত্র জানায়, দলের ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী কারাগারে আছেন। আর দলের মহাসচিবও কারাগারে রয়েছেন। যে কারণে কূটনৈতিক সম্পর্কটা এখন দেখভাল করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও রুমিন ফারহানা।

 

সেসময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার মার্কিন দূতাবাস জানায়, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ছুটি নিয়ে বাংলাদেশের বাইরে গেছেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ বিষয়ে বলেন, মার্কিন রাষ্ট্রদূতের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত আছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য পাবলিকলি জানাবে না। একজন রাষ্ট্রদূত কোথায় গেছেন, কতদিনের জন্য যাচ্ছেন, এটা অফিসিয়ালি জানাতে হয়, পাবলিকলি জানানোর কথা নয়।

এর আগে বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশে হামলা, ভাঙচুর ও সংঘর্ষকে কেন্দ্র করে হঠাৎ টালমাটাল হয়ে ওঠে রাজনৈতিক পরিস্থিতি। এরপর থেমে থেমে চলে বিভিন্ন রাজনৈতিক দলের হরতাল ও অবরোধ, যা এখনো চলমান। এ অবস্থার মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন ইস্যুতে তিন‌ প্রধান রাজনৈ‌তিক দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের অনুরোধ করেন ঢাকায় নিযুক্ত মা‌র্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সেখানেও উল্লেখযোগ্য দল বিএনপি। চিঠিটি মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লুর লেখা।

তবে চিঠি পাওয়ার বিষয়টি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানালেও সেখানে কি লেখা ছিল সে বিষয়ে খোলাসা করেননি দলের কোনো নেতা।

এছাড়া নির্বাচন ইস্যুতে বিভিন্ন সময়ে বিএনপির একাধিক নেতার সঙ্গে বৈঠক করেন মার্কিন দূতসহ দেশটির একাধিক কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন