ওয়ারীর কাবুলীম্যানে সুস্বাদু নেহারী-কাবাব-কাবুলী পোলাও
কাবুলীম্যান রেস্টুরেন্টটি ফিউশন ধর্মী অথেনটিক পেশওয়ারী নেহারী ও কাবুলী পোলাও এর অত্যন্ত জনপ্রিয় এক গন্তব্য। নেহারীর ইতিহাস পাকিস্তানের পেশওয়ার অঙ্গরাজ্যের সাথে নিবিড় ভাবে জড়িত। আবার আফগানস্থানের রাজধানী কাবুলের কাবুলী পোলাও বিখ্যাত। সেই মুখরোচক, সুস্বাদু নেহারী ও কাবুলী পোলাও এর দেখা মেলে ঢাকার ওয়ারীতে। ২০২২ সাল থেকে কাবুলীম্যান এর এই শাখার সব আইটেম খাদ্য রসিকদের মাঝে সমাদৃত।
স্বাদে, মানে, গুণে অনন্য প্রতিটি আইটেম। ৩ ধরণের অসাধারণ নেহারী (নল্লী নেহারী, সিরি পায়া নেহারী, মগজ নেহারী), কয়েক ধরণের মন ভুলানো নান রুটি, দমে রান্না করা গরু ও খাসীর কাবুলী পোলাও, ৩ ধরণের কাবাব যেমন- রেশমী, বটি, চাপলী কাবাব খুব নামকরা। ঘি, দুধ ও বাটারের মিশ্রণে হাবুডুবু খাওয়া চিকেন মাক্ষণওয়ালা জিভে জল এনে দেয়। সাথে আছে দুধ-মাখন-মন্ডা মিশ্রিত মনোলোভা মালাই লাচ্ছি। গরম গরম তৈরি নানের সাথে ঝাঁঝালো নেহারীর মিশেল বিশেষ একটি ব্যাপার। সাথে যুক্ত হতে পারে মিট আচারী, তাওয়া কলিজা, ব্রেইন মাসালা ইত্যাদি। এখানে একসাথে ৫০ জন বসে খেতে পারে। প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ১১ টা কাবুলীম্যান এর সময়সূচী৷ রেস্টুরেন্ট এর কর্ণধার ফারহান সিদ্দিকী জানান- সীমিত পরিমাণে খাবার তৈরি হয়, তাই ভাল খেতে আসতে হবে আগেভাগে। একবার খেয়ে দেখুন, পয়সা উসুল হয়ে যাবে। এই খাবারগুলো কেন সুস্বাদু এবং চাহিদার শীর্ষে? এর কারণ জানাতে গিয়ে জনাব ফারহান জানান- টাটকা উপাদান দিয়ে তৈরি হয় কাবুলীম্যান এর সব আইটেম। ফ্রোজেন বা সন্দেহজনক কিছুই এখানে ব্যবহার করা হয় না। একা, বন্ধুবান্ধব কিংবা পরিবারসহ বসে খাওয়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ আরামদায়ক।
ঠিকানা- ১৯/এ, র্যাংকিন স্ট্রীট, ওয়ারী, ঢাকা।
হোম ডেলিভারী, পার্সেল সব ব্যবস্থা রয়েছে৷ হটলাইনঃ ০১৭১৭৭২০৩৪৭
ফেসবুক পেজ লিংক- https://www.facebook.com/KabuliManBD
এমএসএম / এমএসএম
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?
স্যালাড স্যান্ডউইচ তৈরির রেসিপি জেনে নিন
রাতে আরামের ঘুম পেতে যেসব ব্যায়াম করতে পারেন
রোগা মানুষেরও হতে পারে উচ্চ কোলেস্টেরল
বর্ষায় চুল পড়া কমাতে দামি সিরাম নয়, খেতে হবে যেসব খাবার
পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
নখের যে ৫ পরিবর্তন হতে পারে ‘গুরুতর রোগের’ সতর্কবার্তা