৩০০ আসনে প্রার্থীর নাম ঘোষণা করলো সম্মিলিত মহাজোট
বাংলাদেশ কংগ্রেস নেতৃত্বাধীন সম্মিলিত মহাজোট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনে ৬০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে । জোটের একমাত্র নিবন্ধিত দল বাংলাদেশ কংগ্রেসের অধীনে ডাব প্রতীকে নির্বাচন করবে সম্মিলিত মহাজোট। ২৪ নভেম্বর জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সম্মিলিত মহাজোটের প্রার্থী পরিচিত ও ঘোষণা অনুষ্ঠান। এ সময় এই ঘোষণা দেন সম্মিলিত মহাজোটের আহ্বায়ক ও বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাড. কাজী রেজাউল হোসেন। অনুষ্ঠানে রেজাউল হোসেন বলেন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে আগামীতে একত্রে অংশ নেওয়া ছাড়াও সম্মিলিত মহাজোট দেশ ও জনগণের স্বার্থে এবং জাতীয় সংকট নিরসনে যৌথভাবে কর্মসূচি দেবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার জন্য মহাজোটের প্রার্থীরা নিজ নিজ আসনে কাজ করবেন।
তিনি আরও বলেন, দেশ বাচাতে হলে আমাদের হাতে নির্বাচন ছাড়া আর কোনো পথ নেই। সমগ্র বিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশের নির্বাচনের দিকে। তাই এ দেশের সব রাজনৈতিক দলকে নিজ দায়িত্বে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে। জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে আগামীতে একত্রে অংশ নেওয়া ছাড়াও সম্মিলিত মহাজোট দেশ ও জনগণের স্বার্থে এবং জাতীয় সংকট নিরসনে যৌথভাবে কর্মসূচি দেবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার জন্য মহাজোটের প্রার্থীরা স্ব স্ব আসনে কাজ করবেন।
তিনি আরও বলেন, দেশকে বাঁচাতে হলে আমাদের হাতে নির্বাচন ছাড়া আর কোনও পথ নেই। সমগ্র বিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশের নির্বাচনের দিকে। তাই এদেশের সকল রাজনৈতিক দলকে নিজ দায়িত্বে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে। সম্মিলিত মহাজোটের নেতা ও বাংলাদেশ কংগ্রেসের সিনিয়র ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম খোকন বলেন, ‘আজ আমরা ৩০০ আসনে প্রার্থীতা ঘোষণা দিয়েছি। আমাদের মহাজোট থেকে ৬০০ প্রার্থীর নাম ঘোষণা করেছি। সন্ধ্যা থেকে প্রার্থী যাচাই বাচাই চলবে।’
এ সময় স্বাধীন জোটের চেয়ারম্যান ও সম্মিলিত মহাজোটের যুগ্ম আহ্বায়ক মীর্জা আজমের সঞ্চালনায় মহাজোটের প্রার্থীতা ঘোষণাকালে জাতীয় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও সম্মিলিত মহাজোটের সদস্য সচিব আবু নাছের ওয়াহেদ ফারুক, গণতান্ত্রিক জোট বাংলাদেশ'র চেয়ারম্যান ও সম্মিলিত মহাজোটের যুগ্ম আহ্বায়ক এস এম আশিক বিল্লাহ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের চেয়ারম্যান ও সম্মিলিত মহাজোটের যুগ্ম আহ্বায়ক ফয়েজ হোসেন, বাংলাদেশ জাতীয় ইসলামী জোটের চেয়ারম্যান ও সম্মিলিত মহাজোটের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ডা. গোলাম মোর্শেদ হাওলাদার এবং বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ও জাতীয় জোটের মুখপাত্র অ্যাড. মো. ইয়ারুল ইসলাম বক্তব্য রাখেন
Sunny / Sunny
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন