ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

জমি বিক্রি করে মনোনয়নপত্র কিনলেন চৌকিদার এসকেন আলী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-১১-২০২৩ বিকাল ৬:৫৮
মো. এসকেন আলী। ছবি : সংগৃহীত
মো. এসকেন আলী। ছবি : সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. এসকেন আলী (৪১) নামে একজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি এক নম্বর লালপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ (চৌকিদার) হিসেবে কর্মরত। লালপুরের বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত আকবর আলী ছেলে তিনি।

সংসদ সদস্য পদে এসকেন আলীর মনোনয়নপত্র সংগ্রহের তথ্য নিশ্চিত করেছেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শামীমা সুলতানা। এসকেন আলী মনোনয়নপত্র দাখিল করলে বিষয়টি রিটার্নিং কর্মকর্তা বিবেচনা করবেন বলেও জানান তিনি।

মো. এসকেন আলী বলেন, ‘২০ বছর আগ থেকে আমার স্বপ্ন আমি এমপি ভোট করবো। কিন্তু টাকার জন্য সেই স্বপ্ন পূরণ করতে পারিনি। আমার নিজের এক কাটা জমি ছিল। সেই জমি বিক্রির টাকা দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছি। আমি বিশ্বাস করি, আমি নির্বাচনে জিতব। দল-মত নির্বিশেষ সবাই আমাকে ভোট দেবে বলে আমি আশাবাদী।

তিনি আরও বলেন, ‘আমি আগেও দুবার মেম্বার পদে ভোটে দাঁড়িয়েছিলাম। এ ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ভোট করতে পোস্টারও ছাপিয়েছিলাম। কিন্তু আর্থিক সংকটে ভোট করতে পারিনি। তাই স্বপ্ন পূরণ করতে আড়াই লাখ টাকায় জমি বিক্রি করেছি। নির্বাচনে জিতলে গরীব-অসহায় মানুষের জন্য কাজ করবে। সবাই আমার জন্য দোয়া করবেন।’

আবিদ রহমান / আবিদ রহমান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন