ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সাকিব এখন থেকে রাজনীতি করবেন: ওবায়দুল কাদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-১১-২০২৩ রাত ১১:৩৮

বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান এখন থেকে সক্রিয় রাজনীতি করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

সেখানে সাকিব প্রসঙ্গ আসলে তিনি বলেন, এখন থেকে সাকিব রাজনীতি করবে। এমনটি দলকে বলা হয়েছে। বাংলাদেশের যে কোনো আসন থেকে তিনি মনোনয়ন পেতে পারেন।

ওবায়দুল কাদের বলেন, রোববারের মধ্যে মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করবে আওয়ামী লীগ। একসঙ্গে ৩০০ আসনের প্রার্থী ঘোষণা করা হবে।

এর আগেরদিন সন্ধ্যা ছয়টার দিকে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যান সাকিব। তিনি ৬টা ৫০ মিনিটে কার্যালয় থেকে বের হয়ে যান, তবে এ বৈঠকের সময় সাংবাদিক বা নেতা-কর্মী কাউকে ওই কক্ষে প্রবেশের অনুমতি দেয়া হয়নি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে গত ২১ নভেম্বর তিনটি আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন সাকিব আল হাসান। তিনি মাগুরা-১ ও ২ আসন এবং ঢাকা-১০ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন।

২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনের আগেও আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন, মনোনয়ন ফরম তুলবেন সাকিব। তবে শেষ পর্যন্ত তিনি কেনেননি।

গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন।

 

আবিদ রহমান / আবিদ রহমান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন