ঢাকা বৃহষ্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

এমপি মনুর মিশন

আ’লীগের ব্যনারে বিএনপিকে পুনর্বাসন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-১১-২০২৩ দুপুর ৩:৪৮

যাত্রবাড়ী, ডেমড়া ও কদমতলীর কিছু অংশ নিয়ে ঢাকা-৫ আসন। রাজধনীর প্রবেশদার হিসেবে পরিচিত অতিগুরুত্বপূর্ণ এই আসনে সাবেক এমপি হাবিবুর রহমান মোল্লার মৃত্যুর পর উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান কাজী মনিরুল ইসলাম মনু। যিনি এক সময় ডেমরা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আরো অভিযোগ রয়েছে- উপনির্বাচনে এমপি হওয়ার পর থেকে একে একে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরন  ও দুরে ঠেলে দিয়ে বিএনপি-জামায়াতপন্থী নেতাকর্মীদের নিয়ে নতুন করে সংসার শুরু করেন তিনি। এমন কোন অপকর্ম নেই যা তিনি করেনি। অবশ্য তিনি বলছেন, এটা তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র।

খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচিত হওয়ার পরই তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের নিধনে ব্যস্ত হয়ে পড়েন। গত আড়াই বছরে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি তার সভা সমাবেশে। তাদের অভিযোগ বৃহত্তর ডেমরা থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন কাজী মনিরুল ইসলাম মনু। তাই আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে এমপি হওয়ার পর নানাভাবে দলীয় নেতাকর্মীদের হেনস্তা করেছেন তিনি। ফলে দলের অনেক ত্যাগী-পরীক্ষিত নেতাকর্মীরা নিজেদের গুটিয়ে নিয়েছেন। তিনি এমপি হওয়ার পর রাজনৈতিক সচিব (পিএস) পদে নিয়োগ দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা, সরকার বিরোধী আন্দোলনের জ্বালাও পোড়াও মামলার আসামী জিয়া উদ্দিন জিয়াকে। বিএনপি নেতা আওয়ামী লীগ এমপির পিএস হওয়ার সুবাদে বিএনপির নেতাকর্মীদের প্রভাব বেড়ে যায়। এনিয়ে গত আড়াই বছর ব্যাপক চাপা ক্ষোভ ছিল স্থানীয় দলীয় নেতাকর্মীদের মধ্যে। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঢাকা-০৫ আসনের বিএনপি প্রার্থী নবী উল্লাহ নবীর নির্বাচন পরিচালনা কমিটিতে যুগ্ন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন বর্তমান এমপি কাজী মনিরুল ইসলাম মনুর পিএস জিয়াউদ্দিন জিয়া। তিনি বর্তমানে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এণ্ড কলেজের সভাপতি।

জানা গেছে, ঢাকা-৫ আসনের উপনির্বাচনে এমপি নির্বাচিত হওয়ার পর ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর কাজী মনিরুল ইসলাম মনু ডেমরায় সাব- রেজিস্ট্রারের কার্যালয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন খানকে আকস্মিকভাবে ‘কোনো কারণ ছাড়াই’ মারধর করেন। এ সময় আনোয়ার হোসেনের মাথায় তার অফিসে থাকা চেয়ার ও পানির গ্লাস ছুড়ে মারেন এমপি মনু। এছাড়া এই সাব-রেজিস্ট্রার অফিস থেকে তাদের চলে যাওয়ার জন্য চোখ উপড়ে ফেলাসহ নানাধরনের হুমকি দেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী আনোয়ার। এর কিছুদিন পর মাসিক মোটা অংকের মাসোহারার বিনিময়ে মো. আনোয়ার হোসেন খানকে আবারও দায়িত্ব দেন কাজী মনিরুল ইসলাম মনু। এতে মনু সমর্থিত নেতাকর্মীরা মনোক্ষুন্ন হয়ে এমপির সঙ্গ ত্যাগ করেন।
জমি ও বাড়ি দখলে এমপি কাজী মনিরুল ইসলাম মনু: এমপি হিসেবে নির্বাচিত হওয়ার পর পরই দলীয় নেতাকর্মীদের বাড়ি-জমি দখলে ব্যাপক আলোচনায় উঠে আসেন ঢাকা-৫ আসনের এমপি কাজী মনিরুল ইসলাম মনু। রাজধানীর শ্যামপুরের জুরাইনে এক যুবলীগ নেতার সম্পত্তি দখলের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। জুরাইনের মুন্সিবাড়ী চৌরাস্তা এলাকায় তিন শতাংশ সম্পত্তি দখলের চেষ্টা চলছে ২০১৬ সাল থেকে। এমপির বিরুদ্ধে যার জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তার নাম বদরউদ্দিন বদু। ওই সময় তিনি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশন ৯০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। বদুর সম্পত্তিতে তার ওয়ারিশরা কোনো ধরনের স্থাপনা তৈরি করতে গেলেই বাধা দিচ্ছেন মনু ও তার সহযোগীরা। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অভিযোগ দেওয়া হয়েছে পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনারের (ডিসি) কাছে। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দ্বারস্থ হয়েছেন। কয়েকজন নেতা টেলিফোন করেছেন মনুকে। বদু পরিবারের জমি দখলের পাঁয়তারা থেকে বিরত থাকার নির্দেশও দিয়েছেন। তারপরও কাজ হচ্ছে না। তাই নিজেদের সম্পত্তি রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ চেয়েছেন বদু পরিবারের সদস্যরা।
বিষয়টি নিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে সরাসরি কথা বলেন বদুর বড় ভাই শেখ মো. নাজিমউদ্দিন। ওবায়দুল কাদের কথা বলেন এমপি মনুর সঙ্গে। সমস্যা সমাধানে মনুকে নির্দেশনা দেন ওবায়দুল কাদের। এ নির্দেশনা পাওয়ার পর নাজমিউদ্দিনকে মনু তার সঙ্গে দেখা করতে বলেন।
২০২০ সালে এমপি নির্বাচিত হওয়ার পর তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন। নিরুপায় হয়ে মানববন্ধন করি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দেই, লাইভ করি। গত বছরের ১১ আগস্ট আমার ছেলে পিংকু বিষয়টি নিয়ে ফেসবুকে লাইভ করার পর তাকে নানা ধরনের ভয়-ভীতি দেখানো হয়। দেওয়া হয় হত্যার হুমকি।
যাত্রাবাড়ি চৌরাস্তা ট্রাফিক পুলিশ বকস হইতে সম্রাট কমিউনিটি সেন্টার পর্যন্ত পদ্মা সেতু দিয়ে চলাচলরত দক্ষিণাঞ্চলের পরিবহনের ২০টির অধিক বাস কাউন্টার ও বাস থেকে ডেলি ১৫ শত ও ২০০০ হাজার টাকা চাঁদা তুলে ৪৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সভাপতি শেখ মনিরুজ্জামান রবিন। তিনি ঢাকা-৫ আসনের এমপি কাজী মনিরুল ইসলাম মনু’র সালা।
স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ এতো অপকর্মের পরে কিভাবে নৌকার মনোনয় চায়। এমনিতেই এমপি মনুর অপকর্মের কারণে নেতাকর্মীরা দরে সরে গেছেন। এতে গত কয়েক বছর দলীয় কর্মসূচিতে আশানুরূপ নেতা-কর্মীদের সম্পৃক্ত করতে না পারায় রাজনৈতিকভাবে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েন কাজী মনিরুল ইসলাম মনু। তিনি জনবিচ্ছিন্ন হয়ে পড়ার কারণে  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়ার বিষয়টি অনিশ্চয়তার মধ্যে পরেছে। এজন্য ভাড়ায় চালিত পাঠাও এর মোটর সাইকেল চালকদের নিয়ে এই মহড়া দেন তিনি। ঢাকা-৫ আসনের নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগ একজন প্রবীণ নেতা বলেন, সময়টা ভালো যাচ্ছে না বর্তমান এমপি কাজী মনিরুল ইসলাম মনুর। লোকজন আগের মতো পাচ্ছে না, তাই পাঠাও মোটর সাইকেলের মহড়া দিয়ে শক্তির জানান দিচ্ছেন তিনি। 
এ বিষয় কাজী মনিরুল ইসলাম মনু বলেন, আসলে জামায়াত-বিএনপির কর্মসূচি ছিল তারা জ্বালাও পোড়াও নাশকতা করতে পারে এজন্যই পুরো ঢাকা-৫ আসনে আমরা লোকজন নিয়ে অবস্থান নিয়েছিলাম। অপকর্মের বিষয় জানতে চাইলে মনিরুল ইসলাম মনু বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।
উল্লেখ্য, ঢাকা-৫ আসনের চারবারের প্রয়াত এমপি আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লার আসনে উপনির্বাচনে ১০শতাংশ ভোটে  নির্বাচিত হন কাজী মনিরুল ইসলাম মনু। বৈধ ভোটের ৯৩ শতাংশ পড়েছে নৌকার ঘরে। তারপরও পৌণে পাঁচ লাখ ভোটারের মধ্যে প্রাপ্ত ভোট মাত্র ৪৫ হাজার ৬৪২। ২০২০ সালের ১৭ অক্টোবরে এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৮, ৪৯, ৫০, ৬০, ৬১, ৬২, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড (ডেমরা ও মতিঝিল) নিয়ে ঢাকা-৫  আসন গঠিত। এখানে ২ লাখ ৪১ হাজার ৪৬৪ জন পুরুষ এবং ২ লাখ ২৯ হাজার ৬৬৫ জন নারী ভোটার মিলিয়ে মোট ভোটার আছেন ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন।

এমএসএম / এমএসএম

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার

সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির

বিএনপির থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের

রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেওয়ার অধিকার নেই : তাহের

এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’, একাধিক প্রার্থীকে হারানো হয়েছে : নাহিদ

গৌরবের মুক্তিযুদ্ধকে ভূলুণ্ঠিত করা আ. লীগকে পুনর্বাসন করা যাবে না

সমর্থকদের যে অনুরোধ জানালেন আমির হামজা

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার : মির্জা ফখরুল

প্রথমবার শহীদ মিনারে ফুল দিল জামায়াত, শহীদ বেদিতে দাঁড়িয়ে দোয়া