১২ আগস্ট শুরু হবে মডার্নার দ্বিতীয় ডোজ
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান টিকা কর্মসূচিতে মডার্নার প্রথম ডোজের টিকা প্রয়োগ বন্ধ হচ্ছে ১২ আগস্ট থেকে। একইসঙ্গে এই দিন থেকেই মডার্নার দ্বিতীয় ডোজ শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। মঙ্গলবার (১০ আগস্ট) অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ১২ আগস্টের পর সারাদেশে মডার্না ভ্যাকসিনের ১ম ডোজ দেওয়া বন্ধ ও ২য় ডোজ দেওয়া আরম্ভ হবে। তবে যেসব স্থানে উক্ত ভ্যাকসিনের ১ম ডোজ উদ্বৃত্ত রয়েছে সেসব স্থানে দ্রুত ১ম ডােজ দেওয়ার কাজ সম্পন্ন করে ২য় ডােজ দেওয়া শুরু করতে হবে।
এছাড়াও ১৪ আগস্ট থেকে সারাদেশে আবশ্যিকভাবে সিনােফার্মের ভ্যাকসিনের ২য় ডোজ দেওয়া আরম্ভ করতে হবে। এ লক্ষ্যে সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে চাহিদা অনুযায়ী দ্বিতীয় ডোজের ভ্যাকসিন শিগগিরই পাঠানো হবে।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমের অনুমােদনক্রমে এই নির্দেশনাটি সারাদেশের সিভিল সার্জন, হাসপাতাল পরিচালক, টিকা কেন্দ্রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত ১২ জুলাই দেশে প্রথম সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়। এরপর কোভ্যাক্সের আওতায় আসা মর্ডানার টিকা দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় প্রয়োগ শুরু হয় ১৪ জুলাই থেকে।
এমএসএম / জামান
কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী
হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০
নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস
ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে
প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী
দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত