ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

নির্বাচনে লড়তে ৩০ জেলা ও উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-১১-২০২৩ সকাল ৪:১৪
ফাইল ছবি
ফাইল ছবি

৩০ জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদ ছেড়েছেন। তারা স্থানীয় সরকার বিভাগ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রার্থী হতে এরই মধ্যে ১ শতাংশ ভোটারের সই সংগ্রহ করেছেন তাঁরা।

৩০ জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদত্যাগপত্র জমা দেওয়ার তথ্য স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে। বিভাগের একজন কর্মকর্তা বলেছেন, ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তার মধ্যে পদত্যাগের সংখ্যা আরও বাড়বে বলে তিনি মনে করছেন।

পদত্যাগকারীদের বেশির ভাগ এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। তবে কয়েকজন চেয়ারম্যান আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন। তাদের মধ্যে আছেন চট্টগ্রামের পটিয়া, সুনামগঞ্জের শাল্লা, সাতক্ষীরা সদর, ময়মনসিংহের মুক্তাগাছা, কিশোরগঞ্জের করিমগঞ্জের চেয়ারম্যান। নিয়ম অনুযায়ী তাঁরাও পদত্যাগ করেছেন।

রাজবাড়ী-১ আসনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস। এ আসন থেকে ষষ্ঠবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বর্তমান সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ দলীয় মনোনয়ন পেয়েছেন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।

কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলী, যশোর জেলা পরিষদের সদস্য আজিজুর ইসলাম পদত্যাগ করেছেন। উপজেলা পরিষদ থেকে পদত্যাগীদের মধ্যে রয়েছেন ঢাকার ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, চট্টগ্রামের সীতাকুণ্ডের এস এম আল মামুন, নেত্রকোনার দুর্গাপুরের জান্নাতুল ফেরদৌস, চাঁদপুরের ফরিদগঞ্জের জাহিদুল ইসলাম।

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে তানভীর হাসান ওরফে ছোট মনিরকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার।

এবার প্রথম নৌকা প্রতীক পেয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান। তিনি নির্বাচন করতে পদ ছেড়েছেন।

আরও বেশ কয়েকটি উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদত্যাগের খবর পাওয়া গেছে। এর মধ্যে রয়েছেন লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান সালাহ উদ্দিন। তিনি লক্ষ্মীপুর–৩ (সদর) আসন থেকে নির্বাচন করতে চান।

আবিদ রহমান / আবিদ রহমান

অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’