ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

দেশে প্রথমবার জাককানইবি শিক্ষকের নির্দেশনায় মঞ্চস্থ হলো নাটক ‘অ্যানিমাল ফার্ম’


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১-১২-২০২৩ বিকাল ৭:২০
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথমবারের মতো নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মাজহারুল হোসেন তোকদারের পরিকল্পনা ও নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের চুরুলিয়া মঞ্চে মঞ্চস্থ হলো বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক জর্জ অরওয়েলের উপন্যাস অবলম্বনে নাটক ‘অ্যানিমাল ফার্ম’।  নাটকটি দ্বিতীয় দিনের মতো মঞ্চস্থ হয়। এর আগের দিন বুধবার সন্ধ্যায় একই স্থানে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। 
 
নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কোর্সের অংশ হিসেবে নাটকটি মঞ্চস্থ হলো। নাটকের বিভিন্ন চরিত্রে ৩০ জন শিল্পী এবং ৬০ জন কলাকুশলী যুক্ত ছিলেন। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেন কয়েকজন শিশুশিল্পী। 
 
নির্দেশক মাজহারুল হোসেন তোকদার বলেন ‘দীর্ঘ চেষ্টা ও পরিশ্রমের ফল অ্যানিমাল ফার্ম। ছাত্র-ছাত্রীদের আপ্রাণ চেষ্টায় নাটকটি মঞ্চস্থ হয়েছে। অনেক সময় ব্যয় করেছি নাটকটি মঞ্চায়নে। অবশেষে দর্শকদের সামনে উপস্থাপন করতে পেরেছি। এটি খুবই স্বস্তির বিষয়।’
 
উল্লেখ্য, অ্যানিমাল ফার্ম উপন্যাসটিতে মূলত তৎকালীন রাশিয়ান সমাজের বিদ্রোহ-বিক্ষোভের চেহারাকে দেখানো হয়েছে, যেখানে অ্যানিমাল ফার্ম একটি রূপক বিশেষ। কীভাবে লোকেরা নিজের স্বাধীনতা ও অধিকারকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করেছিল জর্জ অরওয়েল সেটিই তুলে ধরেছেন। 

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী