জামায়াত আমির-সেক্রেটারিসহ ৭২ জনের বিচার শুরু
রাজধানীর রামপুরা থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানসহ ৭২ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে আনুষ্ঠানিকভাবে মামলার বিচার শুরু হলো।
রোববার (৩ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালতের আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে ২৭ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন।
বিচার শুরু হওয়া উল্লেখযোগ্য আসামিরা হলেন- জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রফিকুল ইসলাম খান, নির্বাহী সদস্য মো. ইজ্জত উল্লাহ ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ৬ নভেম্বর জামায়াতের ডাকা হরতালে রাজধানীর রামপুরা আবুল হোটেলের সামনে গাড়ি ভাঙচুর, ইট পাটকেল নিক্ষেপ ও পুলিশের কর্তব্য কজে বাধা দেওয়া হয়।
এ ঘটনায় রামপুরা থানার এসআই আব্দুল হক বাদী হয়ে একটি মামলা করেন। ২০১৩ সালের ১৮ মে জামায়াত আমির ড. শফিকুর রহমানসহ ৭২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন রামপুরা থানার এসআই ইমরুল ফরহাদ।
এমএসএম / এমএসএম
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন