ঊষসীর খোলামেলা পোশাকে আপত্তি
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঊষসী রায়ের পাশ্চাত্য সাজকে নাকচ করলেন তার অনুরাগীরা। অভিনেত্রীর খোলামেলা ছবিতে নাক সিঁটকালেন তারা। ‘বকুল কথা’, ‘কাদম্বিনী’ খ্যাত ঊষসী সম্প্রতি নিজের একটি ছবি দিয়েছেন ইনস্টাগ্রামে। নীল রংয়ের একটি টপ এবং ডেনিমে সেজে উঠেছেন তিনি। তার পেটের একটি অংশ দৃশ্যমান। তা নিয়ে নানা কুমন্তব্য করতে ব্যস্ত কয়েকজন নেটাগরিক। তার শরীরের বিভিন্ন অংশ নিয়ে অশ্লীল মন্তব্য লক্ষ্য করা যায় ওই ছবির নিচে।
কেবল তাই নয়, ঊষসীর এই সাজ কারো কারো অপছন্দ বলে জানালেন মন্তব্য বক্সে। অনুরাগীদের একাংশের মতে, অভিনেত্রীকে কেবল বাঙালি সাজেই মানায়। একজনের বক্তব্য, ‘নারীর প্রকৃত রূপ ফুটে ওঠে বাঙালি সাজে’। ঊষসীকে দেবী পার্বতীর সঙ্গে তুলনা করে ওই নেটাগরিকের পরামর্শ, ঊষসী যেন ‘গেঞ্জি মার্কা’ ছবি না তুলে বাঙালি সাজে নিজেকে সাজান। আরেএক নেটাগরিকের মতে, ‘যদিও আপনি যথেষ্ট সুন্দর, তবুও আপনাকে বাঙালি সাজেই ভালো লাগে’।
অন্য এক নেটাগরিক তার রূপ নিয়ে সমালোচনা করলেন। নানা সাজে সেজে উঠলেও, তাকে দেখতে সুন্দর লাগে না। ওই ছবি দেখে কয়েকজন নেটাগরিক এতটাই বিচলিত যে, তাদের মনে প্রশ্ন জেগেছে- কী করে তিনি ধারাবাহিকে সুযোগ পান?
প্রীতি / জামান
এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি
ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ
প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন
পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?