বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে ১৫ আগস্টের বিশেষ টেলিফিল্ম ‘প্রত্যাশা অনন্তকাল’
বাংলাদেশের প্রচার মাধ্যমগুলোতে যখন বঙ্গবন্ধুর লেখাগুলোকে শুধুমাত্র পড়ানো হচ্ছে একাধিক ব্যক্তি দ্বারা, ঠিক তখনই বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্র ১৫ আগস্টকে কেন্দ্র করে নির্মাণ করল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’র ১২৫ পৃষ্ঠার বিষয়বস্তু নিয়ে টেলিফিল্ম ‘প্রত্যাশা অনন্তকাল...’। সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডের প্রেমতলা এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের বিভিন্ন লোকেশনে টেলিফিল্মটির দৃশ্য ধারণ করা হয়। আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী তথা জাতীয় শোক দিবসে রাত ৯টায়টেলিফিল্মটি প্রচার করবে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র।
দেওয়ান হামিদুজ্জামান বাচ্চুর সংলাপে এবং অরিন্দম মুখার্জী বিংকুর চিত্রনাট্য ও প্রযোজনায় নির্মিত হয়েছে ১৫ আগস্টের বিশেষ টেলিফিল্ম ‘প্রত্যাশা অনন্তকাল...’। এর সর্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্য।
অরিন্দম মুখার্জী বিংকু বলেন, এখনকার প্রজন্ম বিষয়বস্তুর গভীরে ঢুকতে চায় না। এখন ইন্টারনেটনির্ভর তরুণ সমাজের জানার পরিধি শুধুমাত্র গুগল। তাই এই প্রজন্ম ও আগামী প্রজন্মকে ইতিহাস জানাতে মূল বিষয়বস্তুর বক্তব্যকে কেন্দ্র করে তার মধ্যে কিছু কল্পনা ঢুকিয়ে একটা গল্প তৈরি করে দেশের ইতিহাস তুলে ধরতে হবে।
টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শাহীন চৌধুরী, মোশারফ ভূঁইয়া পলাশ, মিখাইল মোহাম্মদ রফিক, সাজ্জাদ ভূঁইয়া, আলী, শামীমা আক্তার, সানজিদা আলম, চম্পা প্রমুখ।
এ ধরনের বিষয়বস্তু ও ইতিহাসকে কেন্দ্র করে আরো অনুষ্ঠান নির্মাণ করবে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র।
এমএসএম / জামান
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি