ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

সব পুরুষই কষ্ট দেয় না : শ্রাবন্তী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-৮-২০২১ দুপুর ২:২৫

টালিউডের অন্যসব অভিনেত্রীর চেয়ে পুরুষদের বোধহয় একটু বেশিই চেনেন শ্রাবন্তী চ্যাটার্জি। চিনবেনই বা না কেন, তিনটে বিয়ে করেছেন তিনি। আবার এখন রয়েছেন চার নম্বর সম্পর্কে। অবশ্য সেটাতেও ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছে।

পুরুষদের প্রতি অগাধ ধারণা থাকার ফলেই এ বিষয়ে নারীদের একটি বার্তা দিয়েছেন তিনি। বলেছেন, ‘প্রিয় মেয়েরা, সব পুরুষই কষ্ট দেয় না, কাঁদায় না, পৃথিবীতে অনেক পুরুষ আছে, যে তোমাকে রাণীর মতো করে রাখবে।’

ইনস্টাগ্রাম স্টোরিতে এই কথাটি লিখেছেন শ্রাবন্তী। এর সঙ্গে রয়েছে একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে এক তরুণীর পায়ে জুতা পরিয়ে দিচ্ছেন এক তরুণ। সম্পর্কে তারা হয়তো প্রেমিক-প্রেমিকা কিংবা স্বামী-স্ত্রী।

এদিকে শ্রাবন্তী সর্বশেষ সংসার করেছেন রোশান সিংয়ের সঙ্গে। ২০১৯ সালে বিয়ের পর গত বছরের শেষদিকেই তারা আলাদা হয়ে যান। এরপর থেকে অবশ্য রোশান চেষ্টা করছেন সংসারটি জোড়া লাগাতে। এমনকি আদালতেরও দ্বারস্থ হয়েছেন তিনি। কিন্তু সাড়া দিচ্ছেন না শ্রাবন্তী।

বরং শ্রাবন্তী মজেছেন নতুন সম্পর্কে। অভিরূপ নাগ চৌধুরী নামে এক ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছেন তিনি। কিছুদিন আগে ওই প্রেমিকের জন্মদিনে পার্টির আয়োজন করেছিলেন নিজের বাসায়। এমনকি তাকে একটি হীরার আংটিও উপহার দিয়েছিলেন শ্রাবন্তী।

কদিন আগে ইনস্টাগ্রামে অভিরূপকে আনফোলো করেছেন শ্রাবন্তী। এ থেকে আবার সম্পর্কটি ভেঙে যাওয়ার গুঞ্জন শুরু হয়েছে। যদিও শ্রাবন্তী বা অভিরূপ কেউই প্রেম বা বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি।

এমএসএম / জামান

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ