নজরুল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ষোল বছর উদযাপিত
মঙ্গলবার (০৫, ডিসেম্বর) বিকেল ০৫ টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ১৬ বছর পূর্তিতে 'Celebration of 16years ' শিরোনামে অনুষ্ঠান উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চে অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানটি।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড.আতাউর রহমান সহ গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন,নজরুল বিশ্ববিদ্যালয়ে ইংরেজী বিভাগ খুবই গুরুত্বপূর্ণ একটি বিভাগ। এ বিভাগের ছাত্রছাত্রীদের কৃতিত্ব দেশ ও দেশের বাইরে আজকে ছড়িয়ে গেছে। বিভাগের শিক্ষকরা আমাদের প্রশাসনের সঙ্গে ওতোপ্রোতভাবে কাজ করছেন। আমাদের শিক্ষা, গবেষণা ও উন্নয়নের মটোকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বিভাগের প্রতিটি শিক্ষক নানাভাবে পরামর্শ নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। এ কারণে শিক্ষকদের আমার পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি।
অনুষ্ঠানটি ৩টি পর্যায়ে সম্পন্ন হয়েছে। প্রথম ধাপে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ষোলো বছর পূর্তি উপলক্ষে FORUM: English Department Debate Club আয়োজনে জয়ধ্বনি মঞ্চে শিক্ষকদের প্রীতি বিতর্ক অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে উক্ত বিভাগ কর্তৃক পালিত SPORTS WEEK 2023 এর " Prize Giving Ceremony " শিরোনামে পুরুস্কার বিতরণী কার্যক্রম সম্পন্ন হয়। তৃতীয় ধাপে বিভাগ কর্তৃক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied