ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

বলিউডে ৫২ বছর : এখনো মোস্ট ওয়ান্টেড শাহেনশাহ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১-৫-২০২১ দুপুর ২:৫৬

বলিউডে ৫২ বছর কাটিয়ে দিয়েছেন ইন্ডাস্ট্রির শাহেনশাহ খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। ছোট্ট একটি চরিত্রে শুরু করে এখন তিনি নিজেই একটি প্রতিষ্ঠান। তার শুরু করার পর কত অভিনেতা-অভিনেত্রী তৈরি হয়েছেন এবং হারিয়েও গেছেন। তবে এত বছর পরও এখনো ইন্ডাস্ট্রিতে মোস্ট ওয়ান্টেড তিনি।

সাত হিন্দুস্তানির ছোট্ট একটি চরিত্র দিয়ে বলিউডে ক্যারিয়ার শুরু করেন অমিতাভ। প্রতিভার জোরে বলিউডের শাহেনশাহর রাজমুকুট ছিনিয়ে নিয়েছেন তিনি। ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনে অনেক ওঠা-পড়ার মধ্যদিয়ে গেছেন কিন্তু কোনোকিছুই তার হার না মানা জিদকে পরাস্ত করতে পারেনি। রুপালি পর্দার এই সোনালি সফরের স্মৃতি সামাজিক মাধ্যমে শেয়ার করলেন বিগ বি স্বয়ং।

রবিবার গভীর রাতে বিভিন্ন ছবির কিছু দৃশ্য নিয়ে একটি কোলাজ তৈরি করে পোস্ট করেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লেখেন, ’৫২ বছর! গুডনেস... এখনো ভাবলে অবাক লাগে কিভাবে এতটা সময় পেরিয়ে এলাম।’

কোলাজটিতে তার বিখ্যাত কিছু ছবির মুহূর্ত ধরা পড়েছে। রয়েছে দিওয়ার, জঞ্জির, অভিমান, কুলি, সূর্যবংশী, কাভি খুশি কাভি গম, মহাব্বতে এবং গুলাবো সিতাবোর মতো ছবি।

এত বছর পর আজও ইন্ডাস্ট্রিতে তাকে ভেবেই চিত্রনাট্য লেখা হয়। ক্যারেক্টার রোল নয়, তিনি আজও পরিচালক-প্রযোজকদের কাছে প্রধান চরিত্রের জন্যে বিবেচিত হন। শুধুমাত্র অভিনয়ই নয়, অমিতাভ বচ্চন একজন সমান দক্ষ গায়ক এবং লেখকও।

অমিতাভ বচ্চনকে আগামীদিনে দেখা যাবে দীপিকা পাডুকোনের সঙ্গে দ্য ইন্টার্ন ছবির হিন্দি রিমেকে। অজয় দেবগনের ছবিতেও দেখা যাবে তাকে।

তার এই দীর্ঘ সফরে শুভেচ্ছা জানিয়েছেন অন্য তারকারা।

প্রীতি / জামান

এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে