যেসব খাবার খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে
অনিয়ন্ত্রিত জীবনযাপন করলে এবং সঠিক খাদ্যাভাস গড়ে তুলতে না পারলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। এছাড়াও বয়স, অতিরিক্ত মেদ, উচ্চ কোলেস্টেরলের সমস্যা, উচ্চ রক্তচাপ, মদ্যপান, মানসিক চাপে থাকলে হার্ট অ্যাটাক হতে পারে। এমন কিছু খাবার রয়েছে, যেসব নিয়মিত খেতে পারলে সুস্থ থাকে হৃদযন্ত্র। ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়।
বেদানা : বেদানায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইটোকেমিক্যাল নামের অ্যান্টিঅক্সিড্যান্ট যা আর্টারির স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ফলে কমে হার্ট অ্যাটাকের ঝুঁকি।
খেজুর : খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট ও পলিফেনল যা রক্তে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ফলে সুস্থ থাকে আমাদের হৃদযন্ত্র।
হলুদ : হলুদে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান আর্টারিতে রক্ত জমাট বাঁধতে দেয় না। ফলে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় অনেকটাই।
ব্রকোলি : ব্রকোলিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন-কে যা আর্টারির কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। ব্রকোলিতে থাকা ফাইবার রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
দারুচিনি : দারুচিনিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট যা রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে।
গ্রিন টি : দিনে অন্তত ২ কাপ গ্রিন টি খেতে পারলে তা রক্তের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে।
প্রীতি / জামান
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?