ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

চলতি মাসেই শৈত্যপ্রবাহ, তাপমাত্রা কমার আভাস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১২-২০২৩ দুপুর ১২:৩৫

চলতি মাসেই দেশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে তাপমাত্রাও আরো কমে যেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (০৯ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গাতে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে আজকে রাজধানী ঢাকাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল ঢাকাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় শীত জেঁকে বসার মতো এখনও পরিস্থিতি তৈরি হয়নি। তবে আগামী ১৫ ডিসেম্বর বা তার পরবর্তী সময়ে তাপমাত্রা আরও কমে যেতে পারে। যার ফলে এ মাসের শেষের দিকে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানান নাজমুল হক।

এছাড়া, রাজধানীসহ সারা দেশে উত্তরের বাতাস বইছে, যেটা আপাতত অব্যাহত থাকবে বলে জানান এ আবহাওয়াবিদ।তিনি জানান, এখন আর গরম পড়ার কোনো সম্ভাবনা নেই। রোদ থাকলেও শীত শীত একটা ভাব থাকবে। তবে আপাতত সেরকম শীত না পড়লেও তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে বলেই মত নাজমুল হকের।

আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. হ্রাস এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ ঘণ্টায় ০৮-১২ কি. মি.। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান: ডিজি খালেদ কনক

সব নাগরিকের জন্য এক ডিজিটাল আইডি নিশ্চিত করতে চায় সরকার

রেলকে লাভজনক করতে মালবাহী কোচ বৃদ্ধি ও টিকিট কালোবাজারি বন্ধের সুপারিশ

শ্রমজীবী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রস্তাব, যুক্ত হচ্ছেন বিশেষজ্ঞরাও

উদার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা শহরকে বাঁচাতে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে : প্রশাসক

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি মোকাবিলায় জোরালো ভূমিকার তাগিদ

৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা-ইউনিটে পদায়ন

এলপিজির দাম বাড়ল

শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে

ট্রাম্পের সঙ্গে তারেক ও জুবাইদা রহমানের ছ‌বি পোস্ট করল মা‌র্কিন দূতাবাস

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু